পুবের কলম, ওয়েবডেস্ক: মাত্র কয়েক মিনিটের ঝড়বৃষ্টি বিধ্বস্ত অবস্থা জলপাইগুড়ির। অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃত্যুর খবর মিলতেই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঝড় বিধ্বস্ত এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

অন্যদিকে, জলপাইগুড়ি সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়া বলে খবর। মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, আচমকাই প্রচন্ড বৃষ্টি ও ঝড়ের জেরে জলপাইগুড়ি-ময়নাগুড়ির কিছু এলাকা বিপর্যস্ত হয়ে গিয়েছে।

মানুষের জীবনহানি হয়েছে। বহু বাড়িঘর পড়ে গিয়েছে। ইলেকট্রিক পোল, গাছপালা পড়ে গিয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, দুর্যোগ মোকাবিলা দফতর প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করছে। ক্ষতিগ্রস্তদের নিরাপদ জায়গায় সরানো হচ্ছে। যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে জেলা প্রশাসন ক্ষতিপূরণ দেবে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।