পুবের কলম প্রতিবেদক: আগামী ২৬ এপ্রিল জোড়াফুলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন, সামাজিক মাধ্যমে এমনটাই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের শেষ পাঁচ বছরের সকল লাঞ্ছনা-বঞ্চনার জবাব দিন গণতান্ত্রিক উপায়ে।"
আরও পড়ুন:
রবিবার নিজের সামাজিক মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "১০ বছর ধরে যারা কেবলমাত্র জীবনদায়ী ওষুধ ও পেট্রোপণ্যের দাম বাড়িয়েছে, বেকারত্বকে চরম সীমায় নিয়ে গিয়েছে, ইতিহাসকে বিকৃত করেছে এবং দিকে দিকে দাঙ্গা সৃষ্টির নোংরা রাজনীতি করেছে, সেই স্বৈরাচারী বিজেপিকে সমর্থন করা মানেই আগামী প্রজন্মকে শেষ করে দেওয়া।"
আরও পড়ুন:
তিনি আরও লেখেন, "ক্ষমতার লোভে অন্ধ হয়ে তারা দূরদর্শনের লোগোর রং বদলে দিচ্ছে। কেড়ে নিতে চাইছে সাধারণ মানুষের অধিকার এবং খর্ব করতে চাইছে স্বাধীনতা।
এমনকি গ্রামে গ্রামে বিএসএফ পাঠিয়ে নিরীহ মানুষদের ভয় দেখাচ্ছে। এইভাবে ৪০০ পার করতে চায় তারা? ধিক্কার তাদের এই নোংরা রাজনীতিকে। আমি কথা দিচ্ছি যতদিন আমরা আছি, ততদিন এই বাংলায় সিএএ-এনআরসি-ইউনিফর্ম সিভিল কোড হতে দেবো না। না বন্ধ করতে দেবো বাংলার মা-বোনেদের 'লক্ষ্মীর ভাণ্ডার'।"