পুবের কলম ওয়েবডেস্কঃ সম্পর্ক মেরামতে বিশেষ উদ্যোগ নিয়েছে মুসলিম বিশ্বের দুই গুরুত্বপূর্ণ দেশ তুরস্ক ও সউদি আরব। এর ফলে সউদি আরবে শীঘ্রই তুর্কি পণ্যের আমদানি স্বাভাবিক হবে মনে করা হচ্ছে। খাশোগি হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছিল। সউদি যুবরাজ বিন সালমানের বিরুদ্ধে তুর্কি সরব হলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকে।
স্বভাবতই দুই দেশের মধ্যে কিছু ব্যবসা বন্ধ ছিল। তবে এবার নিজে সউদি সফর করে সবকিছু ঠিক করার আশা করছেন এরদোগান। এই সফরেই দুই দেশের সম্পর্ক মজবুত হবে বলে আশা করা হচ্ছে। সউদির এক সূত্র জানিয়েছে, দুই দেশ সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণার পরই সউদিতে তুর্কি রফতানি শুরু হয়েছে এবং অল্প সময়ের মধ্যে তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তুরস্ক থেকে আমদানির ক্ষেত্রে এই মুহূর্তে সউদি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা নেই। আরবের বৃহত্তম এই বাজারে তুর্কি পণ্যগুলোর সুনাম ও চাহিদা রয়েছে। সউদি জেনারেল অথরিটির তথ্য অনুসারে, চলতি ২০২২ সালের প্রথম দুই মাসে তুরস্ক থেকে দেশটিতে আমদানি বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। গেল জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তুরস্ক থেকে সউদি আরবের আমদানির পরিমাণ ১ কোটি ৯০ লক্ষ ডলার।সম্পর্ক মেরামতে সউদিতে এরদোগান
ইমামা খাতুন
প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২২, ০৮:৫২
আরও খবর
মার্কিন হামলার হুমকি, ইরান সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের
গাজার দুর্ভোগের জবাব দেওয়া হবে, নেতানিয়াহু পার পাবে না: এরদোয়ান
মধ্যপ্রাচ্যে নতুন কোনও সাইকস-পাইকট চুক্তি নয়: এরদোগান
ইসরাইল-ইরান যুদ্ধ! ফোনে উদ্বেগ প্রকাশ এরদোগান
আন্তর্জাতিক পরিবার ফোরাম : পরিবার কাঠামোকে রক্ষা করার আহ্বান আহ্বান এরদোগানের
আন্তর্জাতিক পরিবার ফোরাম : পরিবার কাঠামোকে রক্ষা করার আহ্বান আহ্বান এরদোগানের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা