আইভি আদক, হাওড়া: ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ার বেলুড়ে। শুক্রবার হাওড়ার বেলুড় এলাকায় একটি প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় আগুন লাগে। ওই এলাকার বি .কে. পাল টেম্পল রোডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা। এরপরই আগুন লাগার খবর দেওয়া হয় স্থানীয় বেলুড় থানা ও দমকল বিভাগে।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় একে একে করে ৬টি দমকলের ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে দমকল সূত্রে খবর।আরও পড়ুন:
যদিও কি ভাবে আগুনের ঘটনা ঘটলো এ বিষয়ে স্পষ্ট করে জানায়নি দমকল কর্মীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ এলাকাতে। দু'ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।