পুবের কলম ওয়েবডেস্কঃ বালি মাফিয়াদের বিরুদ্ধে গর্জে উঠেছিল তাঁর কলম। একের পর এক ফাঁস করছিলেন দুর্নীতির পর্দা।জীবন দিয়ে চোকাতে হল মূল্য।বিহারে গুলি করে হত্যা করা হল সাংবাদিক সুভাষ কুমার মাতোকে।
বয়স মাত্র ২৬।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসছে বিহারের সাংবাদিক মহলে। গত ২০ মে সুভাষ নিহত হওয়ার পর কেটে গিয়েছে চারদিন তবে এখনও গ্রেফতার হয়নি দুষ্কৃতীরা। এই নিয়ে ক্রমেই বাড়ছে ক্ষোভ।আরও পড়ুন:
ঠিক কি ঘটেছিল? গত ২০ মে বেগুসরাইতে এক বিয়েবাড়িতে গিয়েছিলেন সুভাষ। সেখানে যখন মহিলারা নাচ-গান করছিলেন তখন একদল যুবক গিয়ে অশালীন আচরণ করেন। মহিলাদের কটূক্তিও করেন।
সুভাষ তার প্রতিবাদ করেন। এরপর সুভাষ যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে বাইকে চড়ে এসে গুলি করে। কয়েকজন। গুরুতর আহত সুভাষকে হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।আরও পড়ুন:
বিহারের সাংবাদিকরা বলছেন পুলিশ ও প্রশাসন সব জেনেই কোন ব্যবস্থা নিচ্ছেনা। সুভাষের সতীর্থ সাংবাদিকরা দাবি করেছেন নিহত সাংবাদিকের খবরের জেরে কেঁচো খুড়তে কেউটে বের হচ্ছিল। তাই এই নির্ভীক আপোষহীন সাংবাদিককে সরিয়ে দেওয়ার দরকার ছিল।