আরও পড়ুন:
সেবার সুবিধাভোগীদের অবশ্যই ইহরাম পরিধান অবস্থায় থাকতে হবে এবং সউদি আরবের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র আর বিদেশিদের জন্য পাসপোর্ট থাকতে হবে। শাটল পরিষেবা বিমানবন্দর থেকে প্রতি দুই ঘণ্টা পর পর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং গ্র্যান্ড মসজিদ থেকে প্রতি দুই ঘণ্টা পর পর দুপুর ১২টা থেকে ১২টা পর্যন্ত চলবে।
আরও পড়ুন:
এদিকে করোনা সংক্রমণ কমে আসায় চলতি বছর হজযাত্রীর সংখ্যা সীমিত না রাখার সিদ্ধান্ত নিয়েছে সউদি আরব। করোনা মহামারির কারণে গত তিন বছর হজযাত্রীর সংখ্যা সীমিত রেখেছিল সউদি সরকার।
আরও পড়ুন:
রিয়াদে ‘হজ এক্সপো ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন, হজযাত্রীর সংখ্যা করোনা মহামারির আগের সময়ের মতো করা হবে। এতে কোনো বয়সসীমা থাকবে না।
আরও পড়ুন:
তিনি বলেন, এ বছরের হজ মরসুম থেকে অনুমোদিত যেকোনো কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে বিশ্বের সব প্রান্তের হজ মিশনগুলো হাজিদের সেবা দেওয়ার অনুমতি পাবে।
আরও পড়ুন:
মন্ত্রী বলেন, ওমরাহ যাত্রীদের বীমা ২৩৫ রিয়াল থেকে ৬৩ শতাংশ কমিয়ে ৮৮ রিয়াল করা হয়েছে। এছাড়া হজযাত্রীদের বীমা ১০৯ রিয়াল থেকে ৭৩ শতাংশ কমিয়ে ২৯ রিয়াল করা হয়েছে।
তিনি আরও বলেন, ওমরাহ ভিসা ৩০ দিন থেকে ৯০ দিন বাড়ানো হয়েছে এবং ভিসাপ্রাপ্তদের সউদি আরবের যেকোনো জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: