পুবের কলম প্রতিবেদক: অগ্নিমূল্য পেট্রোল-ডিজেলের। প্রায়ই প্রতিদিনই লাগামছাড়া হয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের মূল্য। আর সেই মূল্য বৃদ্ধির প্রভাব পড়ছে সব কিছুতেই। সবজি থেকে শুরু করে দাম বাড়ছে রান্নার গ্যাসের। সরকারি বাসের ভাড়া না বাড়লেও বাড়ছে বেসরকারি বাসের ভাড়া।
কিন্তু তাতেও লাভের মুখ না দেখায় বন্ধ হয়ে গেল বেশ কিছু ভলভো বাস।আরও পড়ুন:
বিশেষ করে শিলিগুড়ি রুটে বেসরকারি ভলভো বাস বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও একাধিক রুটে অনেক ভলভো বাস কমে গিয়েছে। এমনটাই জানাচ্ছেন বেসরকারি বাস মালিকরা।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ধর্মতলা থেকে আসানসোল রুটে বেসরকারি ভলভো বাসের ভাড়া আগে ছিল ৪৫০ টাকা এখন তা ১০০ টাকা বেড়ে হয়েছে ৫৫০ টাকা।
আবার দূর্গাপুর রুটের ভাড়া ছিল ৪১০ টাকা এখন তা বেড়ে হয়েছে ৫১০ টাকা। রানিগঞ্জ পর্যন্ত ভাড়া বেড়ে হয়েছে ৫৩০ টাকা। আবার শিলিগুড়ি পর্যন্ত ভাড়া বেড়ে হয়েছে ১৩০০ টাকা। এভাবে ভাড়া বেড়ে যাওয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন যাত্রীরা।আরও পড়ুন:
তাদের বক্তব্য, এমনিতেই হাতে টাকা পয়সা কম রয়েছে।
তার ওপর ভাড়া বেড়ে যাওয়ায় আরও সমস্যয়া পড়তে হচ্ছে তাদের। যাত্রীদের আরও বক্তব্য, সরকার যেখানে ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে সেক্ষেত্রে বেসরকারি বাসগুলো নিজেদের ইচ্ছেমতো কিভাবে ভাড়া বাড়িয়ে দিচ্ছে? যদিও রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এভাবে ভাড়া বৃদ্ধি ঠিক। পরিবহণ সচিবকে এবিষয়ে খতিয়ে দেখার বিষয়টি জানানো হবে।আরও পড়ুন:
অন্যদিকে, বাস মালিকদের বক্তব্য যেভাবে পেট্রোল ডিজেলের মূল্য বাড়ছে তাতে ভাড়া বাড়ানো ছাড়া কোনও উপায়।
আরও পড়ুন:
কিন্তু তাতেও অনেক ক্ষেত্রে তেলের দাম উঠছে না। ফলে আগে যেসমস্ত রুটে ২০ থেকে ৩০টি বাস চলত সেই সমস্ত রুটে ৪ থেকে ৫টি বাস কমে গিয়েছে।