পুবের কলম প্রতিবেদকঃ মেটিয়াবুরুজের কাঁঠালবেড়িয়া রোডে হুজুর সুফি শাহ আলহাজ, আল হাফিজ আলক্বারী মওলানা আবদুল হান্নান আবক্কারী র: -এর মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হল শবেমিরাজ উপলক্ষ্যে ৫৪ তম জালসা । প্রতি বছরেই এই জালসার আয়োজন করে দ্বীনূল হক মুভমেন্ট। সোমবার সকাল থেকে ছিল পবিত্র কুরআন খতমের অনুষ্ঠান, ওলামা একরামগন পবিত্র কুরআন হাদিস থেকে সবেমিরাজ সম্পর্কে বক্তব্য রাখেন।
আরও পড়ুন:
দ্বীনুল হক মুভমেন্টের কর্ণধার এস.এ. মুত্তালিব বলেন, মহানবীর সাঃ জড় জগতের বন্ধন মুক্ত হয়ে একাত্মবাদের সত্তায় বিলীন হয়ে যান।
মহানবী সাঃ প্রথম আকাশে হযরত আদম (সাঃ) দ্বিতীয় আকাশে হযরত ইয়াহইয়া ও হযরত ঈশা (আঃ) পরবর্তীতে হযরত ইউসুফ, ইদ্রিশ , হারুন মুসা (আঃ) ও সপ্তম আকাশে হজরত ইব্রাহিম (আঃ) প্রমুখের সাক্ষাৎ পেয়েছিলেন। এটি আসলে সকল ধর্মের অভিন্নতার নির্দশন।আরও পড়ুন:
সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র পরিষদ আলহাজ মইনুল হক চৌধুরি সহ অনেক বিশিষ্টজন। গজল সম্রাট মদিনা জ্যোতি সহ অনেক শিল্পি এই জালসায় গজল পেশ করেন।