মেক্সিকো, ১৩ মে: মেক্সিকোয় বন্দুক হামলা। ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে খবর। শনিবার রাতে মেক্সিকোর পর্যটন শহর কুয়ের্নাভাকার সঙ্গে রাজধানীকে সংযোগকারী একটি হাইওয়ের কাছের পৌরসভা হুইটজিলায় এই ঘটনা ঘটে। মোরেলোস প্রসিকিউটর অফিস জানিয়েছে, ঘটনাস্থলেই চারজন মারা যান। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
আরও পড়ুন:
মোরেলোসের মেয়র রাফায়েল ভার্গাস বলেন, ‘বন্দুকধারীরা ভয়ঙ্কর সহিংসতা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে। শহরের ঠিক কেন্দ্রে এমন ঘটনা অভাবনীয়। এ ধরনের সহিংসতা অবশ্যই বন্ধ হওয়া উচিত। যারা জনগণের জানমালের ক্ষতি করতে চায়, আমরা তাদের নিন্দা জানাই।’
আরও পড়ুন:
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসেও দেশটিতে পুলিশ ও অপরাধীদের মধ্যে সংঘর্ষে ৯ জন নিহত হয়েছিলেন। মেক্সিকো সরকারের তথ্যমতে, ২০০৬ সালে সামরিক বাহিনীর মাধ্যমে মাদকবিরোধী অভিযান শুরু করার পর দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন।