পুবের কলম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলেই কি হরভজন সিংয়ের শেষ আইপিএল? এমনই ইঙ্গিত দিলেন কলকাতা নাইট রাইডার্সের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং। চলতি আইপিএলের প্রথম পর্বে তিনটি ম্যাচ চললেও – দ্বিতীয় পর্বে এখনও পর্যন্ত কোনও ম্যাচে সুযোগ পাননি একদা টিম ইন্ডিয়াকে একাধিক ম্যাচে জয় পেতে সাহায্য করা ৪১ বছরের এই তারকা স্পিনার।
আরও পড়ুন:
এক প্রতিক্রিয়ায় হরভজন বলেন– ‘পরের বার আর খেলব কি না– জানি না।
তবে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে এই যাত্রাটা খুব উপভোগ করছি।’ প্রসঙ্গত– এবার ২ কোটি টাকায় হরভজনকে দলে নিয়েছে বলিউড বাদশ শাহরুখ খানের দল। যদিও নতুন জার্সিতে একটিও উইকেট পাননি তিনি।আরও পড়ুন:
খেলা ছাড়লেও কোনও দলের মেন্টর বা কোচ হওয়ার সুযোগ পেলে– তা তিনি সাদরে গ্রহণ করবেন বলে জানালেন ভাজ্জি।
তিনি বলেন– ‘আমার জীবনে ক্রিকেটই সব। ভারতীয় ক্রিকেটকে যে কোনওভাবে সাহায্য করার জন্য আমি তৈরি। কোচ অথবা মেন্টর– সব রকম ভাবেই কাজ করতে রাজি আছি। যে কো কোনওভাবেই দলকে সাহায্য করতে চাই। প্রসঙ্গত– বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে ৮৬ রানে হারিয়েছে নাইটরা।আরও পড়ুন:
গত দুটি মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ভাজ্জি। এবার কেকেআরে। ২০১৯ সালে ১১টি ম্যাচে ১৬টি উইকেট দূল করেছিলেন তিনি। এই মুহূর্তে আইপিএলের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। আইপিএলে ১৬৩টি ম্যাচে ১৫০ টি উইকেট দূল করেছেন ভাজ্জি।