১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হেঁশেলে আগুন! আলুর দাম শুনলে অবাক হয়ে যাবেন  

পুবের কলম ওয়েবডেস্ক  : সূর্যের তাপ আর বাজারের মূল্যবৃদ্ধি এমন ভাবে বেড়ে চলেছে যেন একে ওপরকে টেক্কা দিচ্ছে, কে কতটা প্রখর হতে পারে। শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। একের পর এক দাম বেড়ে চলেছে ভোজ্যতেল , পেট্রোপণ্য, গ্যাস থেকে শুরু করে শাকসবজি ইত্যাদি। এবার একধাপে দাম বাড়ল আলুর। এমন কিছু কিছু তরকারি আছে আলু ছাড়া হয়না। নানান রকমের রান্নাতে আলুর জুড়ি মেলা ভার।

আরও পড়ুন: সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের খালাস বাতিলে ইউপি সরকারের আরজি শুনবে সুপ্রিম কোর্ট

কমবেশি প্রতিটি বাঙালি আলু সিদ্ধ ভাত খেতে ভালোবাসেন। কিন্তু সেই আলুসিদ্ধ ভাতেরও গলা কাটা দাম। এক এক করে জ্যোতি, পোখরাজ,চন্দ্রমুখী আলুর দাম যা বাড়ছে , তাতে মধ্যবিত্ত পরিবারের হেঁশেলে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এক তো গ্যাসের দাম যে হারে বেড়ে চলেছে , তাতে নাজেহাল হয়ে পড়েছে আম জনতা। তারপর যদি এই ভাবে আলুর দাম বাড়তে থাকে , তাহলে খুব সমস্যায় পরবেন তারা।

আরও পড়ুন: Fire: আনন্দপুরের গুলশান কলোনীতে আগুন

আরও পড়ুন: হুগলির উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ স্থানে অগ্নিকাণ্ড

কিন্তু হঠাৎ করে কেন বাড়ছে আলুর দাম! তাতে অনেকরই মনে প্রশ্ন জাগতে পারে। সেটাই স্বাভাবিক। শীতকালে এক নাগাড়ে হওয়া বৃষ্টির কারণে আলুর ফলনে অনেক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছিল অনেক আলুর বীজ। ফলে এবারে আলু চাষে অনেক খরচ হয়েছে। যার কারণে বাড়বে আলুর দাম। বিগত বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত আলুর দাম কমবেশি একই ছিল, যেমন চন্দ্রমুখী ২৪ আবার কোথাও কোথাও ২৫ টাকা প্রতি কেজি । জ্যোতি প্রতি কেজি ৩২ টাকা আবার কোথাও কোথাও ৩৫ টাকা।

আলুর ব্যবসায়ী সূত্রের খবর, এখনও পর্যন্ত যেই আলুগুলি বাজারে আসছে সেগুলি চাষিদের থেকে আনা। এরপর হিমঘর থেকে আলু আনা হবে। যার ফলে হিমঘরের ভাড়া, শ্রমিকের মাইনে, পরিবহন খরচ সব মিলিয়ে আলুর দাম প্রতি কেজিতে ৫ থেকে ৬ টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে প্রতিবছর আলুর চাষ হয় প্রায় এক কোটি ১০ লক্ষ মেট্রিক টন মত। এবার যা কমে ৮০ লক্ষ টন মত হয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাত পোহালেই ভোট, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা বাংলাদেশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হেঁশেলে আগুন! আলুর দাম শুনলে অবাক হয়ে যাবেন  

আপডেট : ৬ মে ২০২২, শুক্রবার