০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘আমি আবেগপ্রবণ-সোভাগ্যবান’, রামমন্দির প্রসঙ্গে মন্তব্য মোদির

নয়াদিল্লি, ১২ জানুয়ারি: চলছে শেষ মুহূর্তের কাজ। নতুন বছরের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের আগেই আবেগঘন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার জাতির উদ্দেশ্যে মোদি বলেন, “আমি আবেগপ্রবণ। জীবনে প্রথম আমি অন্য ধরনের অনুভূতি অনুভব করছি।” নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক অডিয়ো বার্তায় তিনি বলেন, “গর্ভগৃহে ‘রামলালা বিরাজমান’-এর মূর্তি ‘প্রাণ প্রতিষ্ঠা’র সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রত্যক্ষ করা সোভাগ্যের।”

আরও পড়ুন: মুকুল রায়-এর প্রয়াণে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর

নরেন্দ্র মোদি বলেন, ঈশ্বর তাঁকে সমস্ত ভারতীয়দের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। রামমন্দিরের পূর্ণ প্রতিষ্ঠা ‘ঐতিহাসিক এবং পবিত্র মুহূর্ত’ হিসাবে বর্ণনা করেছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি শাস্ত্রে বর্ণিত এবং সাধুদের নির্দেশনা অনুযায়ী কঠোর নিয়ম মেনে চলবেন বলেও জানিয়েছেন মোদি। আজ থেকে আগামী ১১ দিন বিশেষ উদযাপন শুরু করছেন তিনি। তাঁর বক্তব্য, ‘ঈশ্বরের যজ্ঞের জন্য ও উপাসনার জন্য ধর্ম শাস্ত্রে যেমন বলা হয়েছে তা আমাদের করতে হবে। অবশ্যই আমাদের মধ্যে ঐশ্বরিক চেতনা জাগ্রত করতে হবে।’ ভারতীয়দের তাঁর নমো অ্যাপের মাধ্যমে তাঁর কাছে পৌঁছানোর আহ্বান এবং তাঁদের আশীর্বাদও চেয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে ফোনালাপে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদি, বাংলাদেশের মানুষের আশাপূরণে পাশে থাকার বার্তা

আরও পড়ুন: ‘আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ’, তারেক রহমান-কে অভিনন্দন বার্তা নরেন্দ্র মোদি-র
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আমি আবেগপ্রবণ-সোভাগ্যবান’, রামমন্দির প্রসঙ্গে মন্তব্য মোদির

আপডেট : ১২ জানুয়ারী ২০২৪, শুক্রবার