২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিদি যা বলেছেন তাই খাওয়াবো, শাহি আপ্যায়ন নিয়ে সৌরভ

আরও পড়ুন: ‘সঠিক পথেই হচ্ছে SIR, কমিশনের পাশেই আমরা’ — ব্যারাকপুরে অমিত শাহ

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি মঙ্গলচন্ডী ভবনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্পূর্ণ নিরামিষাশী শাহর পাতে কি পড়বে তা নিয়ে জল্পনার শেষ নেই। ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠান শেষ করে বেহালায় পা রাখবেন শাহ।

আরও পড়ুন: কংগ্রেস জমানায় ৭ জেলায় অনুপ্রবেশকারী ৬৪ লাখ! অসমের জনতাত্ত্বিক পরিবর্তন নিয়ে দাবি শাহের

জানা যাচ্ছে সৌরভের বাড়িতে মা নিরূপা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস এবং সৌরভ পত্নী ডোনার শাহকে স্বাগত জানানোর কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার জন্যই গঙ্গোপাধ্যায় পরিবারের সবাই অনুমতি পাবেন না দেখা করার।

আরও পড়ুন: দিল্লির বিস্ফোরণ নিয়ে জোর কদমে চলছে তদন্ত, মঙ্গলে গুরুত্বপূর্ণ বৈঠক: জানালেন শাহ

সাংবাদিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সৌরভের বাড়িতে অমিত শাহর যাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন ” আমি সৌরভকে বলবো বাংলার দই-মিষ্টি ওনাকে খাওয়াতে।

পাল্টা প্রতিক্রিয়ায় সৌরভ বলেন দিদি যা বলেছেন তাই খাওয়াবো, সঙ্গে সংযোজন করেন জয় শাহর সঙ্গে আমি কাজ করি, তাঁর বাবা আমার বাড়িতে আসছেন, এটা নিছক সৌজন্য সাক্ষাৎকার।

উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সৌরভের সম্পর্ক অত্যন্ত ভালো। খুব সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যান তিনি। সৌরভ হাসপাতালে থাকার সময় তাঁকে দেখতেও যান মমতা।

সর্বধিক পাঠিত

লখনউ বিশ্ববিদ্যালয়ে “মোহন ভাগবত ফিরে যাও” স্লোগান, আটক ছাত্রদের হাসানগঞ্জ থানায় স্থানান্তর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিদি যা বলেছেন তাই খাওয়াবো, শাহি আপ্যায়ন নিয়ে সৌরভ

আপডেট : ৬ মে ২০২২, শুক্রবার