পুবের কলম ওয়েব ডেস্ক: জার্মানিতে অন্তত ৪৬ লক্ষ মানুষ জুয়ায় আসক্ত বা আসক্তির পথে। সম্প্রতি জার্মানির কেন্দ্রীয় মাদক কমিশনের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এ প্রতিবেদন প্রকাশের পর জার্মান সরকারের এক মন্ত্রী জুয়ায় কিছুটা কড়াকড়ি আরোপের প্রস্তাব করেছেন।
‘গ্যাম্বলিং অ্যাটলাস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৩ লক্ষ জার্মান জুয়ায় পুরোপুরি আসক্ত এবং আরও ৩৩ লক্ষ আসক্তির পথে।
জার্মানির ৩০ ভাগ প্রাপ্তবয়স্ক জুয়া খেলেন। ৭.৭ ভাগ প্রাপ্তবয়স্ক মাত্রাতিরিক্ত জুয়া খেলার ফলে আর্থিক, সামাজিক ও স্বাস্থ্য সংকটে ভুগছেন।আরও পড়ুন:
প্রতিবেদনটি বলছে, ২১ থেকে ৩৫ বছর বয়সী তরুণ ও যুবকদের মাঝে জুয়ায় আসক্তির প্রবণতা বেশি। একই সঙ্গে তারা মানসিক সমস্যা ও উচ্চমাত্রায় অ্যালকোহলেও আসক্ত হচ্ছেন।
জুয়ার ঝুঁকিতে অভিবাসীরাও আছেন বলে মনে করেন বিশ্লেষকেরা। তারা বলছেন, অভিবাসীরা যেসব ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তা ভুলতে তারা এতে জড়িয়ে পড়তে পারেন।আরও পড়ুন:
জুয়া খাত থেকে দেশটির সরকার গত বছর ১,৩৪০ কোটি ইউরো মুনাফা করেছে। আর ২০২১ সালে সরকারের আয় হয়েছে ৫২০ কোটি ইউরো। অ্যালকোহল থেকেও সরকার প্রচুর ট্যাক্স পায়।
আরও পড়ুন: