নয়াদিল্লি, ১০ ডিসেম্বর: ভারত-দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কে ৫০ বছর পূর্তি। দু'দেশের পারস্পরিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু'দেশের সম্পর্কের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি।

তিনি 'এক্স' হ্যান্ডেলে লিখেছেন, "আজ আমরা ভারত ও কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন করছি। এটি পারস্পরিক শ্রদ্ধা ও মূল্যবোধ ভাগ করার সময়।"

 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল'কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর ও প্রসারিত করতে তিনি তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।"