পুবের কলম, ওয়েবডেস্ক : হায়দরাবাদের জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের (জেএনটিইউ-এইচ) অধিভুক্তি চাইছে রাজ্যের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে, ১৪৮ টি ইঞ্জিনিয়ারিং কলেজ জেএনটিইউ-এইচ, এর অধিভুক্তির জন্য আবেদন করেছে। তাছাড়াও অধিভুক্তির তালিকায় রয়েছে ৬৯ ফার্মেসি, ৯টি এমবিএ/এমসিএ কলেজ।
আরও পড়ুন:
সেই প্রসঙ্গে এবার সমস্ত কিছু খতিয়ে দেখতে জেএনটিইউ-এইচ, হায়দরাবাদের জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় বেসরকারি ইঞ্জিনিয়ারিয়ারিং কলেজগুলিতে পরিদর্শন শুরু করবে।
সেই সঙ্গে ২০টির বেশি ফ্যাকাল্টি কমিটির কর্মীদের বেতনের তালিকাও খতিয়ে দেখবে। হায়দরাবাদের জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (জেএনটিইউ-এইচ) ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ভার্সিটির অধিভুক্তি চাওয়া বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির পরিদর্শন শুরু করতে চলেছে৷ ১৮ আগস্ট থেকে শুরু হওয়া পরিদর্শনের জন্য বিশ্ববিদ্যালয় ২০টিরও বেশি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি (এফএফসি) গঠন করেছে।আরও পড়ুন:
এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এমবিএ, এমসিএ কলেজগুলি পরিদর্শন করে তাদের বেতনের তালিকা খতিয়ে দেখবে। কর্মীদের বিবরণ ছাড়াও ব্র্যাঞ্চের পরীক্ষা ও ল্যাবরেটরির কাঠামোও খতিয়ে দেখবে।
ফ্যাক্ট ফাইংডিং কমিটি প্রথমে ইঞ্জিনিয়ারিং কলেজগুলি পরিদর্শন করবে। তিন থেকে চারদিন ধরে ইঞ্জিনিয়ারিং কলেজগুলি পরিদর্শন চলবে। পরে, ফার্মেসি, এমবিএ এবং এমসিএ কলেজগুলির পরিদর্শন শুরু হবে।আরও পড়ুন:
যে ছাত্ররা তেলেঙ্গানার বেসরকারি কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিং কোর্স করার পরিকল্পনা করছে তাদের আসন্ন শিক্ষাবর্ষ থেকে তাদের শিক্ষার জন্য আরও বেশি অর্থ প্রদান করতে হবে।
তেলেঙ্গানায় ভর্তি ও ফি নিয়ন্ত্রক কমিটি ১৭৫টি কলেজে ইঞ্জিনিয়ারিং কোর্সের ফি নির্ধারণের জন্য বার্ষিক ন্যূনতম ফি নির্ধারণ করেছে। আসন্ন শিক্ষাবর্ষ থেকে তেলেঙ্গানার বেসরকারি কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিং কোর্সের ন্যূনতম ফি হবে বার্ষিক ৪৫ হাজার টাকা। রাজ্যের ইঞ্জিনিয়ারিং ৬ টি কলেজে মধ্যে সবচেয়ে বেশি কোর্স ফি চৈতন্য ভারতী ইনস্টিটিউট অফ টেকনোলজি'র (সিবিআইটি)। বার্ষিক ফি ১.৭৫ লক্ষ টাকা। অন্যান্য নামি কলেজগুলির মধ্যে রয়েছে মহাত্মা গান্ধি ইনস্টিটিউট অফ টেকনলজি (এমজিআইটি)। বার্ষিক ফি ১.৬০ লক্ষ টাকা।আরও পড়ুন: