১৫ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরান হামলার আশঙ্কা, ইসরাইলকে রক্ষা করতে আধুনিক যুদ্ধাস্ত্র পাঠাল আমেরিকা

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানি দূতাবাসে ইসরাইলি হামলার পাল্টা প্রতিশোধ নিতে ফুঁসছে তেহরান। ইসরাইলকে যোগ্য জবাব দেওয়া হুঁশিয়ারিও দিয়েছে ইরান। যা নিয়ে নতুন করে মধ্যপ্রাচ্যজুড়ে এক ধরনের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র সর্তক করে জানিয়েছে, ইসরাইলে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে ইরান।

আরও পড়ুন: ইসরাইলের ৩টি প্রধান বিমান ঘাঁটি ধ্বংস করল ইরান, ‘জবাব শেষ হয়নি’ জানাল তেহরান

ইসরাইলের ওপর হামলার আশঙ্কা নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, যেকোনও রকমের হামলা ঘটলে বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্রটির পাশে থাকবে আমেরিকা। ইসরাইলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই রাষ্ট্রটির প্রতি সবসময় আমাদের সমর্থন থাকবে। ইসরাইলকে রক্ষা করতে অবশ্যই সহযোগিতা করব।’ একইসঙ্গে বাইডেনের হুঁশিয়ারি, ‘ইরান কখনও সফল হতে পারবে না। ইসরাইলে কোনও হামলা নয়, ইরানের উদ্দেশে আমার বার্তা এটুকুই।’‌

আরও পড়ুন: আমি রাষ্ট্রপতির দায়িত্বে থাকলে যুদ্ধ হত না: ইরান হামলা নিয়ে দাবি ট্রাম্পের

আরও পড়ুন: ইরান কখনও সফল হবে না: ইসরাইলে হামলার আশঙ্কায় হুঁশিয়ারি বাইডেনের

ইরান হামলার আশঙ্কায় ২৪ ঘণ্টা আগে ইসরাইলের পাশে দাঁড়াতে যুদ্ধকালীন তৎপরতা দেখা গেল মার্কিন নৌবাহিনীর। যুক্তরাষ্ট্রের নৌবহর পাড়ি দিয়েছে বন্ধু ইসরাইলকে রক্ষা করতে। সূত্রের খবর, তড়িঘড়ি ইসরাইলকে সাহায্য পাঠিয়েছে ওয়াশিংটন। ইরানের হামলা থেকে ইসরাইলকে রক্ষা করতে আধুনিক যুদ্ধাস্ত্র ও সামরিক সরাঞ্জাম-সহ মার্কিন নৌবহর পাড়ি দিয়েছে পূর্ব ভূমধ্যসাগরে। এক মার্কিন সেনা আধিকারিক জানিয়েছেন, ‘ইরানকে শিক্ষা দিতে পাঠানো হয়েছে শত্রুপক্ষের নৌশক্তিতে চোখের নিমেষে ধ্বংসে সক্ষম দুটি রণতরী। একটি হল ইউএসএস কার্নি, যেটি সম্প্রতি লোহিত সাগরে হাউথি ড্রোন এবং অ্যান্টি-শিপ মিসাইলের বিরুদ্ধে কার্য সম্পাদন করেছিল।’

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার ইরানি কনস্যুলেটে এক বোমা হামলায় ১৩ জন নিহত হন। মৃতদের মধ্যে ছিলেন দু’‌জন ইরানি সেনাকর্তাও। যদিও ইসরাইল এই হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে ইরান এই হামলার বদলা নেওয়ার কথা জানিয়ে দিয়েছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিএনপির ঐতিহাসিক জয়: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে এই তারেক রহমান?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরান হামলার আশঙ্কা, ইসরাইলকে রক্ষা করতে আধুনিক যুদ্ধাস্ত্র পাঠাল আমেরিকা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, শনিবার