ওয়াশিংটন, ১৩ এপ্রিল: সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালায় ইসরাইল। সেই হামলার পাল্টা প্রতিশোধ নিতে ফুঁসছে তেহরান। ইসরাইলকে যোগ্য জবাব দেওয়া হুঁশিয়ারিও দিয়েছে ইরান। যা নিয়ে নতুন করে মধ্যপ্রাচ্যজুড়ে এক ধরনের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র সর্তক করে জানিয়েছে, ইসরাইলে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে ইরান।
আরও পড়ুন:
এবার ইসরাইলের ওপর হামলার আশঙ্কা নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যেকোনও রকমের হামলা ঘটলে বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্রটির পাশে থাকবে আমেরিকা। শুক্রবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসরাইলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই রাষ্ট্রটির প্রতি সবসময় আমাদের সমর্থন থাকবে। ইসরাইলকে রক্ষা করতে অবশ্যই সহযোগিতা করব।
' একইসঙ্গে বাইডেনের হুঁশিয়ারি, 'ইরান কখনও সফল হতে পারবে না। ইসরাইলে কোনও হামলা নয়, ইরানের উদ্দেশে আমার বার্তা এটুকুই।’আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার ইরানি কনস্যুলেটে এক বোমা হামলায় ১৩ জন নিহত হন। মৃতদের মধ্যে ছিলেন দু’জন ইরানি সেনাকর্তাও। যদিও ইসরাইল এই হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে ইরান এই হামলার বদলা নেওয়ার কথা জানিয়ে দিয়েছে।