আইভি আদক, হাওড়া: তাল কাটলো হাওড়া স্টেশনে বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জয় শ্রীরাম স্লোগান দেন উল্টো দিকে থাকা বিজেপি কর্মীরা। এই নিয়ে শোরগোল পড়ে যায়। বিজেপি কর্মীদের থামানোর চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

জনগণকে শান্ত হতে আবেদন জানান সাংসদ সুভাষ সরকার। যদিও বহু অনুরোধেও এদিন আর মঞ্চে উঠতে রাজি হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঞ্চের নিচের আসনে গিয়ে বসেন।

বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে 'জয় শ্রীরাম' স্লোগান!<div class=