০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত হল জম্মু-কাশ্মীরের ভোটার তালিকা, নতুন ভোটার ৭ লক্ষ

পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার প্রকাশিত হল জম্মু-কাশ্মীরের ভোটার তালিকা। নির্বাচন কমিশনের তরফে এই ভোটার তালিকা প্রকাশ করা হয়। কমিশন জানিয়েছে, এবার নতুন ভোটার ৭ লক্ষ।

ফলে জম্মু-কাশ্মীরে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩ লক্ষ। ২০১৮ সালে শেষবার যখন ভোটার তালিকা তৈরি হয়েছিল তখন মোটার ভোটার ছিল ৭৬ লক্ষ। অর্থাৎ, এই ৪ বছরে নতুন ভোটার বেড়েছে ৭ লক্ষ। প্রায় ৫ মাস ধরে ভোটার তালিকায় সংশোধন সহ আনুষঙ্গিক কাজ চলার পর এদিন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: শাহি সফরের আগেই জম্মু-কাশ্মীরে খতম জইশ কমান্ডারসহ ৩ পাকিস্তানি জঙ্গি

আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) কমিশনের রিপোর্ট সম্পূর্ণ হওয়ার পর ভোটার তালিকার কাজ শুরু হয়। আসন পুনর্বিন্যাসের ফলে কাশ্মীরকে দেওয়া হয়েছে ৪৭টি আসন। আর জম্মুকে দেওয়া হয়েছে ৪৩টি বিধানসভা আসন।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর রাষ্ট্রীয় পুরস্কার ঘোষণা: মরণোত্তর সম্মানে ভূষিত পহেলগাম হামলার বীর আদিল শাহ

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জম্মু-কাশ্মীরের এই ভোটার তালিকা তৈরির জন্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ২০জন ডেপুটি কমিশনারকেই ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল অফিসার (ডিইও) বা জেলা নির্বাচনী অফিসার হিসেবে মনোনীত করা হয়। সব মিলিয়ে এই ভোটার তালিকা তৈরির জন্য ১৩ হাজার কর্মীকে নিযুক্ত করা হয়েছিল। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, গত ৪ বছরে ৭ লক্ষ ভোটার বৃদ্ধি স্বাভাবিক ঘটনা। তাঁর মতে, অতীতেও ভোটার তালিকা তৈরির সময় প্রতি বছরে গড়ে ২ লক্ষ করে ভোটার বৃদ্ধি হয়েছিল। সেই হিসেবে ৪ বছরে এই ৭ লক্ষ ভোটার বৃদ্ধি অস্বাভাবিক কিছু নয়।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি: বাদল অধিবেশনের আগে সুর চড়াচ্ছে এনসি ও কংগ্রেস

ওই আধিকারিক আরও জানান, বহিরাগতদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হচ্ছে বলে উপত্যকার কিছু রাজনৈতিক দল যে ভয়ের পরিবেশ তৈরি করেছিল তা ঠিক নয়। কোনও বহিরাগতকে ভোটার তালিকায় ঠাঁই দেওয়া হচ্ছে না।ওই আধিকারিক আরও জানান,  ভোটার তালিকা প্রকাশ করা গিয়েছে। এবার বিধানসভা ভোট করার সময়। তবে ২০২৩ সালের মার্চের আগে বিধানসভা ভোট করা কার্যত অসম্ভব।

সর্বধিক পাঠিত

রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস, জোর জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রকাশিত হল জম্মু-কাশ্মীরের ভোটার তালিকা, নতুন ভোটার ৭ লক্ষ

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার