পুবের কলম ওয়েবডেস্কঃ এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের তিন দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বিপুল ভোটারের নাম বাদ গিয়েছে। এই আবহে ভোটারদের মধ্যে ক্ষোভ তীব্র হয়েছে। কোথাও টায়ার জ্বালিয়ে, কোথাও পথ অবরোধ আবার কেন্দ্রীয় বাহিনীকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভে সামিল হলেন আমজনতা। রবিবার ছুটির দিনে মগরাহাট থেকে হাওড়ায় এই ছবিই চোখে পড়ল।
আরও পড়ুন:
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মূলটি এলাকায় বিক্ষোভ করেন স্থানীয়রা। তাদের দাবি, মূলটি গ্রাম পঞ্চায়েতের ৮৯ নম্বর বুথে মোট ৩৩ জন ভোটার বৈধ হওয়া সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকায় তাদের নাম বিবেচনাধীন ছিল। সাপ্লিমেন্টারি তালিকায় তাদের নাম তোলা হয়নি। এরপরেই এদিন স্থানীয়রা বিক্ষোভ দেখান।
ধামুয়া রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন।হাওড়ার জগৎবল্লভপুরেও প্রায় একই ছবি দেখা গিয়েছে। এখানকার দুটি বুথে ৮৫০ জন ভোটারের নাম বাদ পড়েছে। তাতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখান। এমনকি কেন্দ্রীয় বাহিনীকেও কালো পতাকা দেখান। এদিকে, হাসনাবাদ, আলিপুরদুয়ারেও বহু মানুষের নাম বাদ পড়ায় সেখানেও ক্ষোভ ছড়িয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, এসআইআরের চূড়ান্ত তালিকায় ৬০ লক্ষ নাম বিবেচনাধীন ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে কমিশন। তাতেও কয়েক লক্ষ নাম বাদ পড়েছে। নথি যাচাই করছেন ৭০৫ জন বিচারবিভাগীয় আধিকারিক।