পুবের কলম ওয়েবডেস্ক: নববর্ষের রাতে নিউটাউনে হিট এন্ড রানের ঘটনায় নিহত হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিল আহমেদ। ঘাতক গাড়ির চালককে সোমবার রাতে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ঘাতক গাড়ির চালকে বউবাজার এলাকা থেকে গ্রেফতার করে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। এরপর তাকে নিয়ে আসা হয় টেকনোপোলিস থানায়। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
ঘাতক গাড়ির চালক একটি সংবাদপত্রের ছাপাখানার ম্যানেজিং ডিরেক্টর। আটক একজনকে জিজ্ঞাসাবাদ করেই ওই গাড়ির চালক তথা সংবাদপত্রের ছাপাখানার ম্যানেজিং ডিরেক্টরের খোঁজ পায় পুলিশ। যদিও বিক্ষোভ রত পড়ুয়াদের দাবি ওই ব্যক্তিকে আটক না গ্রেফতার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
সাকিলের মৃত্যুর পর থেকেই দফায় দফায় বিক্ষোভ, পথ অবরোধ শুরু করেন আলিয়ার ছাত্রছাত্রীরা। কখনও আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে, কখনও সেখান থেকে মিছিল করে বিশ্ববাংলা গেটের সামনে এসে বিক্ষোভ দেখাত শুরু করেন পড়ুয়ারা। তাদের দাবি অবিলম্বে ঘাতক গাড়িটিকে আটক করতে হবে,গ্রেফতার করতে হবে চালককে।
আরও পড়ুন: