পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত হলেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সইদ আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৩৭ সালে জলন্ধরে জন্মানো তারকা ক্রিকেটার বুধবার লাহোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সইদ আহমেদ ছিলেন পাকিস্তানের ষষ্ঠ টেস্ট দলনায়ক।

স্বভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোয়ের ছায়া পাক ক্রিকেট মহলে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে আহমেদের মৃত্যুর খবর জানানো হয়। পাশাপাশি শোক প্রকাশও করেছেন পিসিবি।