পুবের কলম ওয়েবডেস্কঃ নিজ দেশ ইউক্রেনকে রক্ষার জন্য রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে চাইছেন ইউক্রেনের কিংবদন্তি বক্সার ভিটালি ক্লিচকো এবং তাঁর ভাই ভ্লাদিমির ক্লিচকো। প্রসঙ্গত– বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেনের উপর হামলা শুরু করেছে। আকাশ– স্থল এবং জল– তিনটি পথেই রাশিয়া হামলা চালিয়েছে। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ভিটালি জানিয়েছেন– তিনি ও তাঁর ভাই ভ্লাদিমির ক্লিচকো একসঙ্গে তাদের দেশ রক্ষার জন্য অস্ত্র হাতে তুলবেন। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সর ভিটালি বর্তমানে ইউক্রনের রাজধানী কিয়েভের মেয়র।
আরও পড়ুন:
এক প্রতিক্রিয়ায়র ভিটালি বলেন– ‘আমার কাছে কোনও বিকল্প পথ নেই। আমাকে যুদ্ধ করতেই হবে। ইউক্রেন এই সময় কঠিন পরিস্থির মধ্যে দিয়ে যাচ্ছে। এই অবস্থায় পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে কাজ করব– কিয়েভের সমস্ত জনসাধারণ তাদের শহর বাঁচাতে দেশের সৈন্যদের পাশে থেকে লড়াই করতে প্রস্তুত রয়েছে। আমি আমার দেশকে ভালোবাসি– জনগনের প্রতি বিশ্বাস রাখি ।
’আরও পড়ুন:
ভিটালির ভাই ভ্লাদিমির ইউক্রেনর রিজার্ভ আর্মির সদস্য। চলতি মাসেই তিনি এতে অর্ন্তভুক্ত হয়েছেন। তিনি বলেছিলেন– দেশের প্রতি ভালোবাসা তাঁকে দেশ বাঁচানোর লড়াইয়ে নামাচ্ছে। তিনি বলেন– ‘ইউক্রেনের জনগন সবসময়ই দেশের পাশে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। প্রতিপক্ষকে জবাব দিতে আমরা তৈরি।’
আরও পড়ুন: