পুবের কলম ওয়েবডেস্কঃ প্রয়াত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা বিদেশমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাত থেকে বাঁচতে ম্যাডলিনের পরিবার জন্মভূমি চেকোশ্লোভাকিয়া থেকে পালিয়ে যান। চলে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ম্যাডেলিন অলব্রাইটের মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৪।আরও পড়ুন:
বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকার সময় ১৯৯৭ থেকে ২০০১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন চেক বংশোদ্ভূত মেডেলিন অলব্রাইট।
আরও পড়ুন:
একজন কঠোর কূটনীতিক হিসেবেই পরিচিত ছিলেন অলব্রাইট। ৯০-এর দশকে বৈদেশিক নীতি সংক্রান্ত দুটি সংকট রুয়ান্ডা এবং বসনিয়া-হার্জেগোভিনায় গণহত্যায় নিজেকে জড়াতে চাননি তিনি।
আরও পড়ুন:
মার্কিন স্থানীয় সময় বুধবার তার পরিবারের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, আমরা গভীর ভাবে শোকাহত যে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৪তম এবং দেশের প্রথম মহিলা বিদেশমন্ত্রী ড. ম্যাডেলিন কে অলব্রাইট আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
আরও পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অলব্রাইটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। অলব্রাইটের কর্মজীবনেরও প্রশংসা করেন বাইডেন।
এক বিবৃতিতে তিনি বলেন, আমি সবসময় তার কঠোর আত্মবিশ্বাসের কথা মনে রাখব। তিনি মার্কিনযুক্তরাষ্ট্রের প্রতি তাঁর ছিল গভীর ভালোবাসা। দেশের অগ্রাধিকার তাঁর কাছে ছিল সবার আগে।১৯৯৩ সালেরাষ্ট্রসংঘে মার্কিন দূত হিসেবে নিযুক্ত হন অলব্রাইট। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে ২০১২ সালে অলব্রাইটকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত করা হয়। তারপর পরবর্তী দুই মহিলা বিদেশমন্ত্রী ছিলেন কন্ডোলিজা রাইস ও হিলারি ক্লিনটন।