পুবের কলম প্রতিবেদক: 'ইন্ডিয়া' জোটের পরবর্তী বৈঠক হতে চলেছে ৬ ডিসেম্বর। চার রাজ্যের বিধানসভা নির্বাচনের পর আয়োজিত এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এবার দিল্লিতে কংগ্রেসের তরফেই এই বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
তবে, এই বৈঠকে অংশগ্রহণ করছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে, সোমবার বিধানসভায় নিজের কক্ষে সাংবাদিকদের সঙ্গে হালকা মেজাজে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ইন্ডিয়া' জোটের বৈঠক প্রসঙ্গে তিনি কিছুই জানেন না। তিনি জানলে তিনি অবশ্যই যেতেন।