০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা, CAA-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে ওয়েইসি-বিজয়ন

পুবের কলম, ওয়েবডেস্ক: বির্তকিত নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এর বিরুদ্ধে সুপ্রিমো কোর্ট গেল বাম শাসিত রাজ্যে কেরল। শনিবার সিএএ কার্যকরে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে বিজয়ন সরকার। পাশাপাশি, একই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। কেরল সরকার এক বিবৃতিতে বলেছে, রাজ্যে সিএএ কার্যকর করার বিরোধী তারা। আগেই সংবিধানের ১৩১ নম্বর ধারায় সিএএ নিয়ে কেরল সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল। তারপরও কেন্দ্র সিএএ কার্যকরের ঘোষণা করে। এর বিরুদ্ধে আইনি পথে যাওয়া হবে। অন্যদিকে, মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, সিএএ-তে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও, এই আইনে আসলে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন: সিএএ রশিদ SIR এ গ্রাহ্য করা হোক, নতুন মামলা হাইকোর্টে

দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোরাল দাবি করছিলেন, লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) লাগু করা হবে। কোনওভাবেই এই আইন বলবৎ হওয়া আটকানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসভা নির্বাচনের ঠিক আগে ১১ মার্চ সোমবার দেশজুড়ে কার্যকর করা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিক ভাবে এই আইন চালু হওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরপরই সিএএ কার্যকরের বিরোধিতায় সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। আগামী ১৯ মার্চ কেরল ও আসাদউদ্দিন ওয়েইসিদের আবেদনের শুনানি হবে শীর্ষ আদালতে।

আরও পড়ুন: Delhi riots case: উমর খালিদদের জামিনের আবেদনে দিল্লি পুলিশের কাছে নোটিস জারি supreme court-এর

আরও পড়ুন: সিএএ-তে নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা ১০ বছর বাড়াল কেন্দ্র
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারো ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা, CAA-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে ওয়েইসি-বিজয়ন

আপডেট : ১৭ মার্চ ২০২৪, রবিবার