পুবের কলম প্রতিবেদক: রহস্যজনক ভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র। গত ৮ তারিখে সকালে টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি কেষ্টপুরের স্কুল ছাত্র সৌভিক দেবনাথ (১৯)।
আরও পড়ুন:
সে বিধাননগর মিউনিসিপাল স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া। উদ্বিগ্ন পরিবার স্থানীয় বাগুইআটি থানায় নিখোঁজ ছেলের সন্ধানে একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
নিখোঁজ ছাত্রের পরিবারের সূত্রে খবর, পড়াশুনোর ফাঁকে অনলাইন মোবাইল গেমে মগ্ন থাকত তাদের ছেলে। সেই নেশা ছাড়াতে পড়ুয়ার সঙ্গে প্রায়ই মতানৈক্য তৈরি হতো পরিবারের।
আরও পড়ুন:
গত ৮ তারিখে সেরকমই একটি ঘটনা ঘটেছিল। নিখোঁজ ছাত্রের বাবা তরঙ্গ দেবনাথ জানিয়েছেন, ওই দিন সকাল ৯.৩০ মিনিট নাগাদ টিউশন পড়ার উদ্দেশ্যে ব্যাগ-বই গুছিয়ে বাড়ি ছাড়ে ছেলে।
আরও পড়ুন:
এরই পর পরিজনেরা জানতে পারেন, বাড়ি ছাড়ার ওই দিন সৌভিক তার বাবা-মায়ের মোবাইলে ব্যবহৃত অনলাইন মানি ট্রানজেকশন অ্যাপের মাধ্যমে কমবেশি ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে গেছে। ঘটনাটি পাঁচ দিন অতিক্রম করলেও, ছেলেকে খুঁজে না পাওয়ায় উদ্বিগ্ন গোটা পরিবার।