আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে বর্তমানে জারি থাকা বিধিনিষেধ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। শনিবার এই মর্মে নির্দেশিকা জারি করল নবান্ন। ওয়ার্ক ফ্রম হোমের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যদিও বেড়েছে বিয়ে বাড়িতে আমন্ত্রিতের সংখ্যা। এতদিন যে সংখ্যা টা ছিল ৫০ এখন তা বাড়িয়ে করা হল ২০০. কোভিড প্রটোকল মেনে খোলা জায়গায় করা যাবে মেলা। একই সঙ্গে ৫০% প্রবেশ করতে পারবেন শপিং মল ও মার্কেট গুলিতে।
সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ থাকবে পঠনপাঠন। একমাত্র ,প্রশাসনিক ব্যক্তিরা, ৫০% উপস্থিত থাকতে পারবেন। রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বলবৎ থাকবে নাইট কার্ফু।আরও পড়ুন:
একনজরে দেখে নেওয়া যাক বিধিনিষেধগুলি
আরও পড়ুন:
১) সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। কোনও পঠন-পাঠন হবে না।
স্কুলের প্রশাসনের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা স্কুলে যেতে পারবেন। তবে দৈনিক উপস্থিতি ৫০ শতাংশে বেঁধে রাখতে হবে।আরও পড়ুন:
২) সরকারি এবং বেসরকারি অফিসে দিনে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ জোর দিতে হবে।
আরও পড়ুন:
৩) ৫০ শতাংশ লোক নিয়ে সেলুন, বিউটি পার্লার খোলা যাবে।
আরও পড়ুন:
৪) বিনোদন পার্ক, চিড়িয়াখানা বন্ধ-সহ যাবতীয় পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।
আরও পড়ুন:
৫) শপিং মল এবং মার্কেট কমপ্লেক্সে সর্বাধিক ৫০ শতাংশ লোক ঢুকতে পারবেন। রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।
আরও পড়ুন:
৬) ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা রাখা যাবে। রাত ১০ টা পর্যন্ত সিনেমা খোলা রাখার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
৭) রেস্তোরাঁ এবং পানশালায় সর্বাধিক ৫০ শতাংশ লোক ঢুকতে পারবেন। রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।
আরও পড়ুন: