পুবের কলম ওয়েব ডেস্ক: অ-বন্ধুসুলভ বা কালো তালিকাভুক্ত দেশের তালিকা আরও দীর্ঘ করল রাশিয়া। নতুন করে আরও ৫ দেশের নাম এই তালিকায় যুক্ত করা হয়েছে। দেশগুলো হল, গ্রিস, ডেনমার্ক, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়া। মস্কোর কূটনৈতিক ও কনস্যুলার মিশনের বিরুদ্ধে ভূমিকা রাখা এবং রাশিয়ান কোম্পানি ও নাগরিকদের প্রতি শত্রুতার জন্য দেশগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
এর আগে আমেরিকা, ব্রিটেন, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান এবং দক্ষিণ কোরিয়া-সহ প্রায় দুই ডজন দেশের নাম অ-বন্ধুসুলভ তালিকায় রাখা হয়। কালো তালিকায় থাকা দেশগুলোর রাষ্ট্রদূতদের মস্কোয় চলাফেরা সীমাবদ্ধ করার পাশাপাশি এ দেশগুলোর নাগরিকদেরও রাশিয়ায় ভ্রমণ সীমাবদ্ধ করা হয়েছে। ইউক্রেনে হামলার দরুন দেশটির ওপর আরোপিত পশ্চিমা বিশ্বের নিষোজ্ঞার জবাবে অ-বন্ধুসুলভ দেশের তালিকা তৈরি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, কালো তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলোর কূটনৈতিক মিশন ও কনস্যুলার মিশনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও তালিকা করা হয়েছে। তালিকাভুক্ত দেশগুলোর দূতাবাসে কতজন থাকবে তাও রাশিয়া নির্ধারণ করে দিয়েছে। জানা যাচ্ছে, রাশিয়ায় অবস্থিত দেশগুলির দূতাবাসে গ্রিস ৩৪ জন কর্মচারী রাখতে পারবে। ডেনমার্ক ও স্লোভাকিয়া রাখতে পারবে যথাক্রমে ২০ ও ১৬ জন। ক্রেমলিনের এক ডিক্রিতে বলা হয়েছে, স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া তাদের কূটনৈতিক মিশন এবং দূতাবাসের জন্য রাশিয়া থেকে নতুন কর্মচারী নিয়োগ করতে পারবে না। এ দিকে গ্রিসের বিদেশমন্ত্রক জানায়, আট গ্রিক কূটনীতিককে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে মস্কো। গ্রিক রাষ্ট্র দূত একাতেরিনি নাসিকাকেও তলব করেছে ক্রেমলিন।রুশ কালো তালিকায় আরও ৫ দেশের নাম
ইমামা খাতুন
প্রকাশিত:
২৩ জুলাই ২০২২, ১৪:৪৩
আরও খবর
খার্গ দ্বীপে মার্কিন সেনা নামলে কেউ বেঁচে ফিরবে না, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
জল সংকট হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ: সিন্ধু জলচুক্তি নিয়ে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর
রাশিয়ায় একের পর এক মুসলিম নেতাদের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
রাশিয়া-ইরান থেকে তেল কেনায় আর ছাড় নয়, আমেরিকার নতুন সিদ্ধান্তে বিপাকে ভারত
রাশিয়া-ইরান থেকে তেল কেনায় আর ছাড় নয়, আমেরিকার নতুন সিদ্ধান্তে বিপাকে ভারত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর