১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান খানকে ‘বড় ভাই’ বললেন সিধু, জেনে নিন বেজায় চোটে কি বলল বিজেপি!

পূবের লম ওয়েবডেস্ক : পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করায় সিধুসহ কংগ্রেসের সমালোচনা করেছে বিজেপি।

শনিবার পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধু পাকিস্তানে শিখদের পবিত্র তীর্থস্থান করতারপুর সাহিবে পৌঁছন। এ সময়ে তিনি গুরুদোয়ারায় পৌঁছে  প্রার্থনাও করেন। করতারপুরে পৌঁছলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাঠানো কর্মকর্তারা সিধুকে স্বাগত জানান। সংবর্ধনা চলাকালীন, নভজ্যোত সিং সিধু পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাইয়ের মতো বলে উল্লেখ করেন।  

আরও পড়ুন: ভারতের মাটি ‘ঋষি-মুনিদের তপোভূমি’, ইউপি সনাতন ঐতিহ্যের ধারক: হিন্দুত্বে শান যোগীর

নবজ্যোত সিং সিধু পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার ‘বড় ভাই’ বলে সম্বোধন করার একটি ভিডিও গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিওতে প্রকাশ,   নবজ্যোত সিং সিধু করতারপুর করিডরে ভারতীয় সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সীমান্তে প্রবেশ করেন। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি রেঞ্জার্সের জওয়ানরা তাকে স্বাগত   জানায়। এরপর করতারপুর সাহেবের ‘সিইও’ মুহাম্মাদ  লতিফও তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছান।  নবজ্যোত সিং সিধুর সাথে সাক্ষাতের সময়ে, মুহাম্মাদ লতিফ বলেন,  আমি আপনাকে প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষ থেকে স্বাগত  জানাচ্ছি। এ বিষয়ে নবজ্যোত সিং সিধু বলেন, আমি খুবই কৃতজ্ঞ। ইমরান খান আমার বড় ভাই। অনেক  ভালোবাসা দিয়েছেন। এ সময়, করতারপুর সাহিবের ‘সিইও’ মুহাম্মাদ লতিফ কংগ্রেস নেতা  নবজ্যোত সিং সিধু এবং তাঁর সাথে থাকা সমস্ত কংগ্রেস নেতা ও মন্ত্রীদের গলায় ফুলের মালা দিয়ে স্বাগত জানান।      

আরও পড়ুন: একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

করতারপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘বড় ভাই’ বলেছিলেন বলে বিজেপি’র পক্ষ থেকে নভজ্যোত সিং সিধু এবং কংগ্রেসকে টার্গেট করা হয়েছে। বিজেপি’র জাতীয় মুখপাত্র  সম্বিত পাত্র বলেছেন, কংগ্রেসের অভিজ্ঞ নেতা এবং পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধু পাকিস্তানে গিয়ে ইমরান খানকে মহিমান্বিত করবেন না, পাকিস্তানের প্রশংসা করবেন না, এটা হতে পারে না। আজ  সিধু ইমরান খানকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করে বলেছেন, আমি তাকে খুব ভালোবাসি! এটি কোটি কোটি ভারতীয়দের জন্য উদ্বেগের বিষয়!  

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের

সর্বধিক পাঠিত

শারীরিক অসুস্থতা নিয়ে পুনের হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার, ‘বুকে সংক্রমণ’ জানাল চিকিৎসক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইমরান খানকে ‘বড় ভাই’ বললেন সিধু, জেনে নিন বেজায় চোটে কি বলল বিজেপি!

আপডেট : ২০ নভেম্বর ২০২১, শনিবার