পুবের কলম ওয়েবডেস্ক: ‘সেবাশ্রয়’-এর সাফল্যে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৫ দিনের ব্যবধানে ফের নিজের গড়ে। নতুন বছরের শুরুতেই নিজ মস্তিষ্কপ্রসূত ‘সেবাশ্রয়’ প্রকল্পের সূচনায় হাজির হয়েছিলেন সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে। মাত্র ১৫ দিনে কয়েক লক্ষ মানুষ উপকৃত হয়েছে অভিষেকের স্বপ্নের ‘সেবাশ্রয়’ থেকে। রাজ্যজুড়ে তুমুল জনপ্রিয়তার পর শিবির পরিদর্শনে বুধবার ফলতায় পা রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যু নিয়ে এখন রাজ্য-রাজনীতি সরগরম।
এ বিষয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন ডায়মন্ড হারবার সাংসদ। একইসঙ্গে বিভিন্ন ইস্যুতে সরব হন এ দিন। তাঁর সাফ কথা, ‘স্যালাইন-কাণ্ড নিয়ে সার্বিক তদন্ত হচ্ছে। দোষীদের কেউ ছাড় পাবে না।’ তিনি এ-ও বুঝিয়ে দেন, সেখানে দল বা পদ প্রাধান্য পাবে না। ফলতা থেকে বুধবার হুংকার ছেড়ে অভিষেক বলেন, ‘মেদিনীপুর হাসপাতালে বিষাক্ত স্যালাইনের জেরে প্রসূতির মৃত্যু হয়েছে এবং বাকি তিনজন অসুস্থ। ঘটনায় সিআইডি তদন্ত চালাচ্ছে।’ তিনি মনে করেন, ঘটনার নেপথ্যে চক্রান্ত কাজ করেছে। রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে। মানুষের প্রাণ মণিমুক্তোর মতো। কারও গাফিলতি যদি প্রমাণিত হয়, তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে।’ রাজনৈতিক দল বড় হলে সেখানে ভিন্ন মত তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে দলের মধ্যে শৃঙ্খলা ভেঙে যা খুশি করার প্রবণতা বরদাশ্ত করা হবে না বলে অভিষেক দলীয় কর্মীদের শৃঙ্খলার বিষয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘তৃণমূলে শৃঙ্খলার বিষয়টি সর্বজনীন। বুথস্তরের একজন সাধারণ কর্মী থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক; সবারই সেই শৃঙ্খলা মেনে চলতে হয়। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূলের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের বড় পার্থক্য এখানেই।’ তিনি বলেন, ‘মানুষের জন্য কাজ করার নামে কেউ যদি নিজের স্বার্থসিদ্ধি করতে চায়, তার জন্য তৃণমূলে কোনও জায়গা নেই। ভবিষ্যতেও এ নীতি বজায় থাকবে।’দোষীদের কেউ ছাড় পাবে না, স্যালাইন-কাণ্ডে সরব অভিষেক
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৫, ১৫:২৭
আরও খবর
আজ থেকে শুরু ডিজিটাল জনগণনা
পঞ্চায়েতে দালালচক্রের বিরুদ্ধে কড়া বার্তা দিলীপের, সীমান্তের গ্রামে খেলেন পান্তাভাত
বাংলায় কেমিক্যাল পার্ক গড়ার প্রস্তাব, মুখ্যমন্ত্রীকে চিঠি শমীক ভট্টাচার্যের
নগদ সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধারের পর গ্রেপ্তার মিনার মণ্ডল, বাড়ি সিল করল পুলিশ
'সমর্থন ও পরামর্শের জন্য ধন্যবাদ’— মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন সিজেপি প্রধানের, আপাতত দিল্লি সফর স্থগিত
'সমর্থন ও পরামর্শের জন্য ধন্যবাদ’— মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন সিজেপি প্রধানের, আপাতত দিল্লি সফর স্থগিত
ধর্মতলার অশান্তিতে কড়া বার্তা, প্রথমবার গুন্ডাদমন আইন প্রয়োগ; ৭০ জন চিহ্নিত
ধর্মতলার অশান্তিতে কড়া বার্তা, প্রথমবার গুন্ডাদমন আইন প্রয়োগ; ৭০ জন চিহ্নিত
সব ক্যাম্পাসে আন্দোলনের ডাক, সাংবাদিক নিগ্রহের নিন্দা ছাত্র সংগঠনগুলির
সব ক্যাম্পাসে আন্দোলনের ডাক, সাংবাদিক নিগ্রহের নিন্দা ছাত্র সংগঠনগুলির
‘কী করতে হয় জানি’— আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, হামলাকারীদের বিরুদ্ধে কড়া বার্তা
‘কী করতে হয় জানি’— আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, হামলাকারীদের বিরুদ্ধে কড়া বার্তা
‘আপনাদের আর প্রয়োজন নেই, ধনে-মানে-প্রাণে ভালো থাকুন’—ঋতব্রত শিবিরকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘আপনাদের আর প্রয়োজন নেই, ধনে-মানে-প্রাণে ভালো থাকুন’—ঋতব্রত শিবিরকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি