পুবের কলম প্রতিবেদকঃ এবার সম্পত্তির অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় আমুল পরিবর্তন আনল পুরসভা। সম্পত্তির মিউটেশান সার্টিফিকেট পেতে গেলে আর তিরিশ দিন ধরে অপেক্ষা করতে হবে না। এবার হাতে হাতেই পাওয়া যাবে মিউটেশান সার্টিফিকেট। সাধারণত, কোনও নতুন সম্পত্তি কেনার পর ক্রেতাকে সরকারের ভূমি রাজস্ব বিভাগের রেকর্ড আপডেট করতে হয়।
আরও পড়ুন:
সম্পত্তির পরিমাণ কত তা উল্লেখ করতে হয়।
সম্পত্তিতে কোনও বেআইনি লেনদেন বা বন্ধক নেই তা নিশ্চিত করতে প্রতি ছয় মাসে সম্পত্তির মিউটেশান সার্টিফিকেট নিতে হয়। মিউটেশান প্রক্রিয়া শেষ হওয়ার পর, সম্পত্তিটি মালিকের নামে সরকারের নথিতে নিবন্ধিত হয়। তবে, এবার মিউটেশান এবং অ্যাসেসমেন্ট সার্টিফিকেটের ক্ষেত্রে কোনও অপেক্ষা করতে হবে না। একেবারে হাতে হাতেই পাওয়া যাবে সার্টিফিকেট।আরও পড়ুন:
শুক্রবার, কলকাতা পুরসভায় একটি সাংবাদিক সম্মেলনে কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "আমরা অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনছি।
যে মুহুর্তে সিসির জন্য আবেদন করা হবে, সেই মুহুর্তেই আমরা অ্যাসেসমেন্ট করে দেব। অর্থাৎ এক হাতে সিসি এবং আরেক হাতে অ্যাসেসমেন্ট।"আরও পড়ুন:
মেয়র আরও বলেন, "ডেভলপাররা যখন আমাদের কাছে সিসির জন্য আবেদন করবেন তখন তাঁরা এও লিখে দেবেন যে কাকে কাকে বিক্রি করা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা মিউটেশান করে দেব। যদি দেখা যায় ডেভলপাররা বিক্রি করতে পারেননি সেক্ষেত্রে ডেভলপারের নামে আমরা মিউটেশান করে দেব। যদি কেউ পাওয়ার অফ অ্যাটর্নী নিয়ে আসে, তাহলেও ডেভলপারের নামে মিউটেশান করে দেওয়া হবে। যদি ডেভলপার কোনও নির্মাণ ঝুলিয়ে রাখে তাহলে ডেভলপারকেই ট্যাক্স দিতে হবে।"