আইভি আদক, হাওড়া: ধানের গাদায় আগুন। হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনা। দুষ্কৃতীদের কাজ নাকি নিছকই দুর্ঘটনা তদন্তে পুলিশ। হাওড়ার জগৎবল্লভপুরের সন্তোষপুর মোল্লাপাড়ায় চারটি ধানের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য।
আরও পড়ুন:
পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েক লক্ষ টাকার ধান। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে বলে অনুমান করা হচ্ছে। তবে, কে বা কারা আগুন লাগালো তার তদন্তে পুলিশ। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা সন্তোষপুরে। এই ঘটনায় বড়সড়ো ক্ষতির মুখে চাষিরা।