পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবারই কাবুলে পৌছান তালিবান শীর্ষনেতা আবদুল গনি বরাদর। শুরু হয়ে গিয়েছে তালিবান সরকার গড়ার প্রস্তুতি।
এবার তালিবান সরকারকে স্বীকৃতি দিতে কাবুল পৌঁছলেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। নয়া সরকার গঠন নিয়ে তালিবান শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন কুরেশি।
গত ১৫ আগস্ট রবিবার পতন হয় কাবুলের।
আন্তর্জাতিক কূটনীতিক মহলের মতে আগামীদিনে তালিবান সরকারের প্রশাসনিক রূপরেখা প্রনয়ণে পাক সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে কুরেশির এই আফগানিস্তান সফর।
শনিবার এই মর্মে পাক বিদেশমন্ত্রী টেলিফোনে কথা বলেন জার্মানি, রাশিয়া, তুরস্ক, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের বিদেশমন্ত্রীদের সঙ্গে। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভকে কুরেশি জানিয়েছেন, শান্তিপূর্ণ এবং স্থিতিশীল আফগানিস্তান পাকিস্তান-সহ এই অঞ্চলের সামগ্রিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।