পুবের কলম, ওয়েবডেস্ক: 'পার্সোনাল ল' বিশেষ করে মুসলিম ব্যক্তিগত আইন তুলে দেওয়ার জন্য বিজেপি এবং বেশ কিছু গেরুয়া সংগঠন দাবি জানিয়ে আসছে। তাদের বক্তব্য, ইউনিফর্ম সিভিল কোড (অভিন্ন দেওয়ানি আইন) সবার জন্য লাগু করতে হবে। আর এই আইন সব ধর্মের মানুষের জন্য প্রযোজ্য হবে। তবে ভারতে এখনও হিন্দু, খ্রিষ্টান, মুসলিম প্রভৃতি বিভিন্ন ধর্মের মানুষের জন্য ভিন্ন ভিন্ন ব্যক্তিগত আইন প্রযোজ্য রয়েছে। কিন্তু আলোচনায় কেবল মুসলিম পার্সোলান ল'-এর কথাই উঠে আসে, অন্য ধর্মের আইন বাদ পড়ে যায়।
আরও পড়ুন:
এ বিষয়টিতে তাজা সংযোজন হল, কেন্দ্রীয় সরকারের আইন এবং বিচার মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিকে জানিয়েছে, পার্সোনাল ল-এর তখনই পুনর্বিবেচনা বা রিভিউ করা যেতে পারে, যখন অধিকাংশ সংখ্যায় বেশিরভাগ মানুষ বর্তমান আইনের সংশোধন চাইবেন অথবা যখন কোনও নতুন আইন পাশ করা হবে।
আরও পড়ুন:
এই বিষয়টি সংসদীয় কমিটির নজরে আসে যখন তাঁরা জুন মাসে গোয়া সফরে যান। তাঁরা সেখানে বিবাহ, ডাইভোর্স, উত্তরাধিকার আইন যা হিন্দু, মুসলিম, খ্রিষ্টান সবার ক্ষেত্রেই প্রযোজ্য তা খতিয়ে দেখার উদ্যোগ নেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, তাঁদের বলা হয়, ছোট্ট রাজ্য গোয়া একসময় পর্তুগিজদের দখলে ছিল। সামরিক অভিযান চালিয়ে ১৯৬১ সালে গোয়া ও দমন-দিউকে ভারত নিজ অধিকারভুক্ত করে।
পর্তুগিজরা গোয়া দখল করেছিল প্রায় ১৫৫ বছর আগে। তখন থেকে এখন পর্যন্ত গোয়াতে পর্তুগিজ আইনই প্রচলিত রয়েছে।আরও পড়ুন:
অনেক সময় ভারতে কমন সিভিল কোড বা অভিন্ন ব্যক্তিগত আইন লাগু করার জন্য হুজুগ তোলা হলে গোয়ার ওই পর্তুগিজ আইনের উদাহরণ টানা হয়।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি অন পার্সোনেল, পাবলিক গ্রিভেন্সেস, ল- অ্যান্ড জাস্টিস যখন পার্সোনাল ল-গুলির একটি পর্যালোচনা করতে চায় তখন এই বিষয়টি উঠে আসে। আর তারই পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় আইন মন্ত্রণালয় ওই সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে জানিয়েছে, অধিকাংশ মানুষ দাবি না করলে পার্সোনাল ল-এর রিভিউ হবে না।
আরও পড়ুন:
গোয়া ছিল একটি পর্তুগিজ উপনিবেশ। আর ১৮৬৭ সালে তৈরি পর্তুগিজ দেওয়ানি আইনই ভারতভুক্তির পরও গোয়াতে এখনও চালু রয়েছে। উল্লেখ্য, ভারতে বিভিন্ন পার্সোনাল ল- বা ব্যক্তিগত আইন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য চালু রয়েছে। যেমন ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন, হিন্দু- বৌদ্ধ, জৈন, শিখদের জন্য প্রযোজ্য রয়েছে, রয়েছে ১৯৩৬ সালের পার্সি ম্যারেজ ও ডাইভোর্স অ্যাক্ট। ১৮৭২ সালে তৈরি ইন্ডিয়ান খ্রিষ্টান ম্যারেজ অ্যাক্ট রয়েছে খ্রিষ্টানদের জন্য। আর ১৯৩৭ সালে তৈরি মুসলিম পার্সোনাল ল (শরীয়তি প্রয়োগ) মুসলিমদের ব্যক্তিগত বিষয়ে লাগু রয়েছে।