পুবের কলম ওয়েবডেস্কঃ নিজের সরকারের আয়োজিত অনুষ্ঠানই বয়কট করেন আপ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি সরকারের এক অনুষ্ঠানে জোর করে প্রধানমন্ত্রী মোদির ছবি লাগানও হয়েছে বলে অভিযোগ। রবিবার আপ সরকারের পরিবেশ মন্ত্রী গোপাল রাই অভিযোগ করেন যে, দিল্লি পুলিশ গতকাল রাতে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি জবরদস্তি লাগান।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, দিল্লি সরকারের বন মহোৎসবে প্রথমে মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরের ছবি দিয়ে অনুষ্ঠান মঞ্চ সাজানো হয়েছিল , পরে দিল্লি পুলিশ জোর করে সেই ফটো ছিরে ফেলেন।
আরও পড়ুন:
শুধু পোস্টার লাগিয়ে থেমে থাকেনি দিল্লি পুলিশ, উপস্থিত সরকারি আধিকারিক ও কর্মীদের শাসিয়ে যায় তারা বলেই অভিযোগ।
আরও পড়ুন:
অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই দিল্লি পুলিশ এই পদক্ষেপ নেন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই বন মহোৎসবে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু এখন তিনি এতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:
সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে গোপাল রাই জানান, "গত রাতে, দিল্লি পুলিশ অনুষ্ঠানস্থলে পৌঁছে এলাকাটি নিয়ন্ত্রণ করে। তারা জোরপূর্বক প্রধানমন্ত্রী মোদির ছবি সম্বলিত ব্যানার লাগিয়ে দেয়। AAP সরকারের ব্যানার ছিঁড়ে ফেলা হয়,"। প্রসঙ্গত, দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় পড়ে।