পুবের কলম, ওয়েবডেস্ক: সপ্তম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বারুইপুরে। চুরির অপবাদে ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে এক আশ্রমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার উত্তরভাগে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম পবিত্র সরদার। সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করছিল বলে অভিযোগ। এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়। তার পর তাকে বেধড়ক মারধর হয়। গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের মা থানায় অভিযোগ দায়ের করতেই তদন্ত শুরু করেছে বারুইপুর থানা।আরও পড়ুন:
এদিকে ছাত্রের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়। সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। যদিও আশ্রমের তরফে এবিষয়ে কোনও মন্তব্য করেনি।