০৮ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের গাড়িতে বসে জন্মদিনের কেক কাটলেন খুনে অভিযুক্ত দুষ্কৃতি!

PIC-COLLECTED

পুবের কলম ওয়েব ডেস্কঃ পুলিশের গাড়িতে বসেই জন্মদিনের কেক কাটলেন খুনের দায়ে অভিযুক্ত এক দুষ্কৃতী! থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার  পথেই এহেন কাণ্ড ঘটায় সে।এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  ভারতের মহারাষ্ট্রের ঠানের উলহাসনগরে। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন: মহারাষ্ট্র পুর নির্বাচনে জয়ী গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত পাঙ্গারকর

সংবাদ মাধ্যম সূত্রে খবর, খুনে অভিযুক্ত ওই আসামীর নাম রোশন ঝাঁ। একাধিক খুন,তোলাবাজও, খুনের চেষ্টার মতো একাধিক মামলায় জড়িত। এমনকি মহারাষ্ট্রের একাধিক থানায় তাঁর নামে মামলা দায়ের করা হয়েছে।সেই সব অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।রোশন ঝাঁ নামে ওই ব্যক্তি মহারাষ্ট্রের উলহাসনগরের বাসিন্দা।

আরও পড়ুন: রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

আরও পড়ুনঃবান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ে মার খেলেন বিজেপি নেতা, দেখুন সেই ভাইরাল ভিডিও

আরও পড়ুন: খুনিদের রক্ষা! আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের ছাড় দিতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার

উল্লখ্য,একাধিক অপরাধে অভিযুক্ত রোশন ঝাঁকে এদিন  জেল থেকে কল্যাণের একটি আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। জেলের বাইরে জন্মদিন উপলক্ষে রোশনের অনুগামীরা কেক নিয়ে হাজির হন। জেল থেকে বের হওয়ার পরই পুলিশের গাড়িতে জানলার পাশে বসে সেই কেক কাটেন ওই অভিযুক্ত। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তার অনুগামীরা। পরে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। পুলিশের গাড়িতে কী ভাবে ওই অভিযুক্তকে জন্মদিনের কেক কাটতে দেওয়া হল, এ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

তবে কি নিরাপত্তাতেই শৈথিল্য ছিল? যারা কেক হাতে পুলিশের গাড়ির কাছে এগিয়ে এল কেন তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন নি পুলিশ? কেনই বা অভিযুক্তের অনুগামীদের সরিয়ে  দেওয়া হল না? যদিও এ বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুলিশের গাড়িতে বসে জন্মদিনের কেক কাটলেন খুনে অভিযুক্ত দুষ্কৃতি!

আপডেট : ২২ অগাস্ট ২০২২, সোমবার