পুবের কলম, ওয়েবডেস্ক: গতবারের তুলনায় আরও বেশি মার্জিনের ভোটে জিতব বলেই আত্মবিশ্বাসী ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী দেব। একইসঙ্গে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়েও সরব হন তিনি। এদিন দেব বলেন, "আজকের রাজনীতি পুরোপুরি ধর্ম নিয়ে করা হচ্ছে। কিন্তু উন্নয়ন নিয়ে কথা বলছে না।"
আরও পড়ুন:
রবিবার তৃণমূল প্রার্থী প্রসূনের হয়ে আন্দুল রাজবাড়ির মাঠে জনসভা করেন দেব।
সেখানেই ঘাটালের তৃণমূল প্রার্থী বলেন, "আপনারা ভাববেন, কোন দলটা মানুষকে ভালো রাখার রাজনীতি করে, আর কোন দলটা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে। কোন দল উন্নয়ন করেছে, সেটা দেখেই ভোট দিন। ধর্ম নিয়ে ভোট চাইতে এলে দেবেন না।"আরও পড়ুন:
ধর্মীয় মেরুকরণ নিয়ে সরব হয়ে তৃণমূলের তারকা প্রার্থীর কথায়, "আমরা মন্দির গড়েছি, আমাদের ভোটটা দিন। তবে নির্বাচন কিন্তু এইজন্য নয়।
যে কোনও নির্বাচন মন্দির-মসজিদ তৈরির উপর নির্ভর করে না। এই নির্বাচন কে কটা মন্দির মসজিদ বানালো? সেটা নিয়ে নয়। বরং জেতার পর কতটা উন্নয়ন হল সেটাই বিচার্য।"আরও পড়ুন:
তৃণমূলের উন্নয়নের খতিয়ান তুলে ধরে দেবের বক্তব্য, "আমাদের দল হাওড়ায় তিনটে সরকারি মেডিক্যাল কলেজ গড়েছে।
একটি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে, যেখানে পড়াশোনা করে দুস্থ পরিবারের সন্তানরা ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ করতে পারে। এগুলো সব হাওড়া জেলায় হয়েছে। হাসপাতালও গড়েছে এখানে তৃণমূল। উন্নয়ন তো এটাই। এসবের প্রেক্ষিতেই নির্বাচন হওয়া উচিত।”