মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে উঠছে। ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের সম্ভাবনার মধ্যেই সোমবার টানা দ্বিতীয় দিনের মতো জরুরি বৈঠকে বসল ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিশেষ এই বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
আরও পড়ুন:
ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোর দাবি, ইরানকে ঘিরে পরবর্তী সামরিক ও কৌশলগত পদক্ষেপ নিয়েই এই উচ্চপর্যায়ের আলোচনা চলছে। এর আগে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পরও জরুরি বৈঠক করেছিলেন নেতানিয়াহু।
আরও পড়ুন:
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ইরানকে কেন্দ্র করে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রয়েছে। একটি বিশ্বস্ত সূত্রের দাবি, ইরানের ওপর নতুন করে মার্কিন সামরিক হামলার সম্ভাবনা এখন অত্যন্ত প্রবল। এমনও আশঙ্কা করা হচ্ছে, এবারের হামলা আগের চেয়ে আরও ভয়াবহ হতে পারে এবং ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
আরও পড়ুন:
এদিকে ইসরায়েলের একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে দেশটির সেনাবাহিনী ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।