২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ায় নিষিদ্ধ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

পুবের কলম প্রতিবেদক :  অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। এএফপির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। বৃহস্পতিবার মস্কো একথা ঘোষণা করে। মস্কোর এই ঘোষণাকে রাশিয়ার বিরুদ্ধে ক্যানবেরা ও ওয়েলিংটনের দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এখন এই দেশ দুটির প্রধানমন্ত্রীদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করল মস্কো।

আরও পড়ুন: রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগ এনেছে রুশ বিদেশ মন্ত্রণালয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ছাড়াও এই দুই দেশের আরও অনেক মন্ত্রী ও সাংসদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো।

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

এএফপি বলছে, রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধের তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের নাম রয়েছে, আর নিউজিল্যান্ডের রয়েছে ১৩০ জনের নাম। বেপরোয়া রুশভীতির পাশাপাশি পশ্চিমা দেশগুলোকে আনুগত্যের সঙ্গে অনুসরণ করার জন্য অস্ট্রেলিয়ার নিন্দা করেছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার বিষয়ে অদূর ভবিষ্যতে নতুন ঘোষণা দেওয়া হবে। এই ঘোষণায় নিষেধাজ্ঞার তালিকা প্রসারিত করা হবে। প্রসারিত নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হতে পারে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়ায় নিষিদ্ধ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আপডেট : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার