পুবের কলম ওয়েবডেস্কঃ দেশের হয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছেন ইউক্রেনের অধ্যাপক ফেদির শ্যান্ডর। তবে যুদ্ধক্ষেত্রে গিয়ে নিজের পেশাকে ভুলে যাননি। পূর্ব ইউক্রেনের কোনও এক এলাকা থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নিচ্ছেন তিনি। রুশ সেনাদের ক্রমাগত গোলাবর্ষণের মধ্যে বালির বস্তা দিয়ে ঘেরা পরিখার পেছনে বসে এ ক্লাস নেওয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, অধ্যাপকের মাথায় হেলমেট, একে-১০৩ রাইফেলটি কাঁধ থেকে নামানো।
এক হাতে খাতা-কলম। আর অন্য হাতে মোবাইল ফোন। এই মোবাইল দিয়ে যুদ্ধক্ষেত্র থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন অধ্যাপক। যুদ্ধ চলাকালীন ছবিটি তুলেছেন অধ্যাপক শ্যান্ডরের সহযোদ্ধা ভিক্টর শ্যাচ্যাড। ইউক্রেনের উজহোরড ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্যান্ডর। সেখানে পর্যটন এবং আতিথেয়তার বিষয়ে পড়ান। দেশ বাঁচাতে শিক্ষকতা বাদ দিয়ে যুদ্ধক্ষেত্রে চলে যান শ্যান্ডর। যুদ্ধের ময়দানে এই অধ্যাপককে নিয়ে বিবৃতি দিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান উজহোরড ন্যাশনাল ইউনিভার্সিটি। তারা জানিয়েছে, এই যুদ্ধের মধ্যেও শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় ঠিক করে নিয়েছেন শ্যান্ডর। প্রতি সপ্তাহে সোম ও মঙ্গলবার সকাল ৮টা। গত ৭০ দিনে একবারের জন্যও তার ব্যতিক্রম ঘটেনি।যুদ্ধে গিয়েও ক্লাস করাচ্ছেন অধ্যাপক!
ইমামা খাতুন
প্রকাশিত:
৯ মে ২০২২, ১৫:৩৬
আরও খবর
খার্গ দ্বীপে মার্কিন সেনা নামলে কেউ বেঁচে ফিরবে না, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
জল সংকট হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ: সিন্ধু জলচুক্তি নিয়ে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর
অর্থনৈতিক চাপে ‘পিছু হটার’ পথ খুঁজছেন ট্রাম্প?
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
হোয়াইট হাউসে ট্রাম্প-জ়েলেনস্কি বৈঠক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির পথে ইতিবাচক অগ্রগতি
হোয়াইট হাউসে ট্রাম্প-জ়েলেনস্কি বৈঠক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির পথে ইতিবাচক অগ্রগতি
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও