পুবের কলম, ওয়েবডেস্কঃ মেরামতির কাজের জন্য বন্ধ থাকবে বাগডোগরা বিমান বন্দর। আজ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত রানওয়ে মেরামতের জন্য এই বিমানবন্দর রাখা হবে বলে জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি। কাজ চলাকালীন দুর্ঘটনা এড়াতেই বিমান বন্দর বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। অর্থাৎ টানা ১৫ দিন বন্ধ থাকছে বিমান বন্দর। এতগুলি দিন বন্ধ থাকার জন্য পর্যটন শিল্পে প্রভাব পড়তে চলেছে।
আরও পড়ুন:
প্রতিদিন ৩৬টি বিমান চলাচল করে ডোমেস্টিক টার্মিনাল দিয়ে। প্রতিদিন প্রায় গড়ে আট থেকে নয় হাজার যাত্রী যাতায়াত করেন। মূলত তিন কিলোমিটার ৯ হাজার স্কোয়ার ফিট রি কার্পেট করা হবে। আর তাই বাগডোগরা এয়ারপোর্ট থেকে সমস্ত রকম বিমান ওঠা নামার পর নিষেধাজ্ঞা রয়েছে।
আরও পড়ুন:
এয়ারপোর্ট অথরিটির বক্তব্য রানওয়ে টি আইএফ- এর তত্ত্বাবধানে রয়েছে।
এরাই বর্ডার রোড অরগানাইজেশন এদের মাধ্যমে কাজটি করাচ্ছে। দেড় বছর ধরে কাজ চলছে রানওয়ে। এটাই ফাইনাল লেয়ারের কাজ।আরও পড়ুন:
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের বক্তব্য গত ৫ থেকে ৭ বছরের মধ্যে এই বছর রেকর্ড সংখ্যক পর্যটক মার্চ মাস থেকেই আশা শুরু করেছিল। করোনা সময় পর্যটন শিল্প ক্ষতির মুখে পড়েছে।
ফের এই মেরামতির কাজের জন্য পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়বে। এই সময় পর্যটকেরা পাহাড়ে আসে। এই সময় বিমান বন্দর এতদিনের জন্য বন্ধ এটি একটি ভুল সিদ্ধান্ত।আরও পড়ুন:
বাগডোগরা বিমানবন্দর হল শিলিগুড়ি থেকে ১৬ কিমি দূরে অবস্থিত একটি বিমানবন্দর। এটি পশ্চিমবঙ্গের উত্তর অংশের যাত্রী পরিবহন করে। বিমানবন্দরটি জলপাইগুড়ি শহর থেকে ৫০ কিমি ও দার্জিলিং শহর থেকে ৫৮ কিমি দূরে অবস্থিত।
আরও পড়ুন:
বাগডোগরা বিমানবন্দরটি থেকে কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, প্রভৃতি শহরে বিমান যোগাযোগ রয়েছে। এছাড়া এই বিমানবন্দর থেকে ভুটান(পারো) ও ব্যাংককের সঙ্গে আন্তর্জাতিক রুটে বিমানযোগাযোগ রয়েছে।
আরও পড়ুন: