ঢাকা, ২২ ফেব্রুয়ারি: বাংলাদেশে বিএনপি নেতাকে পিটিয়ে খুন। শুক্রবার দুপুরে ঢাকার ধামরাইয়ের বড় কুশিয়াড়া এলাকায় বিএনপি নেতাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মৃতের নাম মোহাম্মদ বাবুল মিয়া। তিনি কুল্লা ইউনিয়ন বিএনপির প্রাক্তন সহ-সভাপতি ও ইউপি সদস্য। মৃতের স্ত্রীর অভিযোগ, তাঁর সামনেই ৪-৫ জন দুষ্কৃতি স্বামীর উপর হামলা চালায়।
তাঁকে পিটিয়ে খুন করে তারা। এমনকি চোখ উপড়ে নেয় বলেও অভিযোগ।আরও পড়ুন:
বাংলাদেশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি পুকুর নিয়ে বিএনপি নেতা বাবুলের সঙ্গে আফসার, আরশাদ ও মনিরদের বিবাদ চলছিল। সেই ঘটনার জেরেই শুক্রবার ৪-৫ জন বিএনপি নেতার উপর হামলা চালায়। বাবুলকে লাঠি, রড় দিয়ে বেধড়ক মারধর করা বলে অভিযোগ।
ঘটনায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের স্ত্রী ইয়াসমিন বেগমের অভিযোগ, 'আজ দুপুরে আমি ও আমার স্বামী আকশীরনগর হাউজিংয়ের ভেতর সরিষা মাড়াই করছিলাম। এ সময় স্থানীয় সন্ত্রাসী আফসার, আরশাদ, মনিরসহ আরও ৪-৫ জন লাঠি ও পাইপ দিয়ে আমার সামনে আমার স্বামীকে পিটিয়ে গুরুতর জখম করে ও চোখ উপড়ে নেয়।'আরও পড়ুন:
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, 'প্রাথমিকভাবে জানতে পেরেছি পুরোনো বিবাদের জেরে বাবুলকে হত্যা করা হয়েছে। মৃতদেহটি হাসপাতাল থেকে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।'