পুবের কলম ওয়েব ডেস্কঃ যুগল হত্যায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে।মূলত দলিত যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কও গড়ে উঠেছিল এক মুসলিম তরুণীর।আর তার জেরেই খুন হতে হয় দু’ই যুগলকে।

উল্লেখ্য, দু’ই যুগলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে স্থানীয় বাসিন্দারা।

আর তার জেরেই ওই দু’ই জনকে খুন করা হয় বলে অনুমান করছে স্থানীয় পুলিশ। এই ঘটনার জেরে স্থানীয় পুলিশ স্টেশনে মামলা রুজু হয়েছে।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের এক বস্তি এলাকার ঘটনা।

আখের ক্ষেতে বিবস্ত্র অবস্থায় পরে ছিল তাঁদের মৃত দেহ বলেই খবর।স্থানীয় এক কৃষকের চোখে পড়ায়, তিনি স্থানীয় পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ ওই তরুণের পরিচয় জানতে পারে। সেই সঙ্গে অঙ্কিত নামে ওই তরুণের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পায় পুলিশ।
তার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ওই গ্রামেরই ইরশাদ নামক এক ব্যক্তির ট্রাক্টর চালাত অঙ্কিত। অনুমান, ওই তরুণ দলিত সম্প্রদায়ভুক্ত।

পরিবার সূত্রে খবর, ঘটনার দিন ইরশাদের বাড়িতেই গিয়েছিল অঙ্কিত নামক ওই যুবক। তারপর থেকে আর বাড়িতে ফেরেনি অঙ্কিত।বহুবার ফোন লাগানোর চেষ্টা করলেও ফোন বন্ধ ছিল বলেই পরিবারের অভিযোগ। আর একই দিনের ইরশাদের মেয়েরও দেহ উদ্ধার হয়েছে। সম্ভবত অনার কিলিংয়ের শিকার হয়েছে ওই যুগল, এমনটাই অনুমান পুলিশের।