শাহানা হোসেন: হৃদয়স্পর্শী! মানুষের বিপদে এগিয়ে আসার এমন এক হৃদয়স্পর্শী ঘটনা প্রকাশ্যে এসেছে, যা শুনে জল আসবে আপনার চোখেও। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাহারানপুরের এই ঘটনা মানবিকার এক উজ্বল দৃষ্টান্ত। ঘটনাটি বেশ কয়েক মাস আগের। তবে সম্প্রতি সেটা সোস্যাল সাইটে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন:
ঘটনাটি হল, সাহারানপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন এক তরুণী । তবে তাঁকে দেখেও অদেখা করে পথচারীরা। অনেক মানুষ সেখান দিয়ে গেলেও সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউ।
সেই সময় এক ট্যাক্সিচালক হঠাৎই রাস্তায় রক্তাক্ত তরুণীকে দেখতে পাই। এবং দেরি না করে ছুটে যান তাঁর কাছে। গিয়ে দেখেন তরুণীর অবস্থা শোচনীয়। তারপর সঙ্গেসঙ্গে নিজের ট্যাক্সিতে (Taxi) তুলে হাসপাতালে নিয়ে যান।আরও পড়ুন:
হাসপাতালে ডাক্তার জানান, মেয়েটির অপারেশনের জন্য প্রায় ২ লক্ষ টাকা প্রয়োজন। মাথায় আকাশ ভেঙে পড়ে রাজবীরের। হাতে সময়ও কম। এত কম সময়ে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না।
হাতে সময় ছিল না। তারপর তিনি এক মুহূর্তও না ভেবে তার নতুন কেনা ট্যাক্সিটি বিক্রি করে দেন এবং আড়াই লক্ষ টাকা নিয়ে আসেন, যা ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। এই টাকার বিনিময়ে রাজবীর মেয়েটির জীবন বাঁচান।আরও পড়ুন:
সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পর মেয়েটি, যার নাম আসিমা, রাজবীরের খোঁজ করা শুরু করে। তার ঠিকানা খুঁজে সে যখন রাজবীরের বাড়িতে পৌঁছায়। দেখেন রাজবীরের অবস্থা খুব খারাপ । কারণ সে তার আয়ের একমাত্র উৎস ট্যাক্সি তার জন্য বিক্রি করে দিয়েছেন। কোনোভাবে পড়াশোনা চালাচ্ছেন।
এমত অবস্থায় নিজের পড়াশোনাও শেষ করে আসিমা। তার সমাবর্তন অনুষ্ঠানে রাজবীরকে আমন্ত্রণ জানান। যাকে সে ইতিমধ্যেই ভাইয়ের আসনে বসিয়েছেন। নিজের আর্থিক অবস্থা ভালো না থাকলেও রাজবীর তার অনুরোধ ফেলতে পারেননি।আরও পড়ুন:
সমাবর্তন অনুষ্ঠানে গোল্ড মেডেল দেওয়ার জন্য সবার আগে আসিমার নাম ঘোষণা করেন, তখন আসিমা মেডেল নিতে না গিয়ে সবার সামনে তার ‘মুখ-ডাকা ভাই’ রাজবীরের কাছে যান। সে সকলের সামনে প্রকাশ করে যে এই গোল্ড মেডেলের আসল দাবিদার রাজবীর। এই ঘটনা শুনে উপস্থিত সকলে আবেগপ্রবণ হয়ে পড়েন।
আরও পড়ুন:
অনুষ্ঠানের পর আসিমা তার ভাইকে একটি নতুন ট্যাক্সি উপহার দেন এবং তার সঙ্গেই থাকতে শুরু করেন।
আরও পড়ুন: