মুখ্যমন্ত্রীর বার্তা, ‘প্ররোচনায় পা দেবেন না’
পুবের কলম ওয়েবডেস্ক: আজ খুশির ঈদ। ঈদ-উল-ফিতরের (Eid ul-Fitr) সকালে রেড রোডে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ৯ টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:
[caption id="attachment_134216" align="aligncenter" width="515"]
ছবি : সন্দীপ সাহা[/caption]
রেড রোডে ঈদ-উল-ফিতরের (Eid ul-Fitr) নামাজ আদায় করতে আসা সকল মুসল্লিদের শুভেচ্ছা জানান মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
আরও পড়ুন: ঈদের ছুটির আগে বাংলাদেশের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যের রমরমা
আরও পড়ুন:
এদিনও বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, “ওরা চায় বিভাজন।
” সম্প্রীতি বজায় রাখতে হবে। “কারও প্ররোচনায় পা দেবেন না।” তিনি আরো বলেন, একদল ধর্মের নামে ব্যবসা করে চলেছে, তা হতে দেওয়া যাবে না। “লাল-গেরুয়া মিশে গিয়েছে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনও ক্ষতি হতে দেব না।” বারবার সকলকে সতর্ক করে বললেন, “উসকানিতে পা দেবেন না।”আরও পড়ুন:
আরও পড়ুন: National Highway: টোল ট্যাক্স বাড়ছে
আরও পড়ুন:
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এই পবিত্র ঈদ-উল-ফিতরে (Eid ul-Fitr) সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন । তিনি বললেন, চাঁদের কোনও ধর্ম হয় না। “মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে। সবাইকে মিলে-মিশে থাকতে হবে।
”আরও পড়ুন:
[caption id="attachment_134217" align="aligncenter" width="543"]
ছবি : সন্দীপ সাহা[/caption]
এরপরই বিজেপিকে হুঙ্কার দিয়ে বলেন, “জীবন দিয়ে দেব, আদর্শ থেকে সরব না।” রেড রোডে অনুষ্ঠান থেকে সোজা পার্ক সার্কাস চলে যান মুখ্যমন্ত্রী ও অভিষেক। লাল মসজিদ, সাদা মসজিদ এলাকা পায়ে হেঁটে ঘোরেন তাঁরা। কথা বলেন স্থানীয়দের সঙ্গে।
আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=y3ZS9MHgYDI