রমিত বন্দ্যোপাধ্যায়: হাওড়া জেলার বাঁকড়া সংলগ্ন মুন্সীডাঙার নিবরা ইজতেমা মসজিদে পালিত হল খুশির  ঈদ ।

নিবরা ইজতেমা মসজিদে পালিত খুশির  ঈদ, নামায পড়লেন  চার হাজারের বেশি মুসল্লি

খেজুরতলা বাস স্ট্যান্ডের খুবই কাছে এটি একটি  বড় মসজিদ । বৃহস্পতিবার ঈদের দিনে প্রায় সাড়ে চার হাজার মানুষ নামায পড়ার জন্য এই মসজিদে জমায়েত হয়।

নিবরা ইজতেমা মসজিদে পালিত খুশির  ঈদ, নামায পড়লেন  চার হাজারের বেশি মুসল্লি

১৯৯২ সালে একটা বিশ্ব ইজতেমা হয়ে এই স্থানে।

তার পর ১৯৯৩ সালে পরিকল্পনা এই মসজিদ তৈরির। আর সেই থেকে এই আভিজাত্যকে বহন করে চলেছে নিবরার এই ইজতেমা মসজিদ।

নিবরা ইজতেমা মসজিদে পালিত খুশির  ঈদ, নামায পড়লেন  চার হাজারের বেশি মুসল্লি

বিশাল এই প্রার্থনা স্থানকে ঘিরে রয়েছে অসংখ্য মানুষের ভালোলাগা, ভালোবাসা । বহু জায়গা থেকে বিভিন্ন মানুষ এই মসজিদে নামায পড়ার জন্য আসেন।

নিবরা ইজতেমা মসজিদে পালিত খুশির  ঈদ, নামায পড়লেন  চার হাজারের বেশি মুসল্লি

এই মসজিদে অতিথিদের জন্য বিশ্রাম ব্যবস্থা,, ৩টে ওজুখানা, মাদ্রাসা এবং মুসল্লিদের একটু আরাম আর স্বস্তির জন্য প্রায় তিনশো সিলিং ফ্যানের ব্যবস্থা আছে।

নিবরা ইজতেমা মসজিদে পালিত খুশির  ঈদ, নামায পড়লেন  চার হাজারের বেশি মুসল্লি

একজন মুসল্লি জানান , "আমরা প্রতিবছর ঈদের দিন এখানে নামায পড়ার জন্য আসি। এই স্থানের পবিত্রতা এবং ঐতিহ্য খুবই উল্লেখযোগ্য। এখনকার ইমাম সাহেব খুব সহজ করে এবং ভালোভাবে কুরআন বুঝিয়ে দেন।"