পুবের কলম, ওয়েবডেস্ক: বালেশ্বরে অভিশপ্ত ট্রেন দুর্ঘটনায় হতা-হতদের আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ, গুরুতর আহতদের ১ লক্ষ ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মমতার।
আরও পড়ুন:

মুখ্যমন্ত্রী এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ওড়িশার সোরো হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের সামনে মমতা বলেন, নিশ্চই কিছু আছে তাই এই দুর্ঘটনা। ভালো করে তদন্ত করা হোক।
সমন্বয়ের অভাব রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে পুলিশ কমিশনার বিনীত গোয়েল।আরও পড়ুন:
দুর্ঘটনার পর থেকেই উদ্বিগ্ন প্রকাশ করে বাংলা। মুখ্যমন্ত্রী এদিন বলেন আগে ৪০টি পরে আরও ৭০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
আজ সকালেই
আরও পড়ুন:
ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে ঘটনাস্থলে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সকালে বেলা ১০-৫০ নাগাদ ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে আকাশপথে ওড়িশার বালেশ্বরের উদ্দেশ্যে রওনা হন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী রাতেই রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াকে দুর্ঘটনাস্থলে পাঠান। সঙ্গে যায় উদ্ধারকারী দলও। আজ সকালে হেলিকপ্টারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। রাতেই ফের কলকাতায় ফেরার কথা তাঁর।আরও পড়ুন:

এদিকে, মুখ্যমন্ত্রীর পাঠানো টিম শুক্রবার রাতেই পৌঁছে যায় বালেশ্বরে। ওড়িশা সরকার এবং রেলের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৬১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও সাড়ে ৬০০ জন আহত হয়েছেন বলে রেল সুত্রে জানানো হয়েছে। জানা গেছে, শালিমার থেকে চেন্নাই সেন্ট্রালগামী করমন্ডল এক্সপ্রেস এবং হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। করমন্ডল এক্সপ্রেস বেলাইন হয়ে ধাক্কা মারে যশবন্তপুর এক্সপ্রেস ও মালগাড়িতে। দুটি ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন: